প্রধান সূচি

পিরোজপুর কন্ঠে সংবাদ প্রকাশিত হওয়ার পর...

মঠবাড়িয়ায় জমি দখল ও লুটপাটের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় পৌর শহরের বহেরাতলা বাস স্টান্ড সংলগ্ন এক অসহায় বিধবা ও তার পুত্রকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে জমি জবর দখল ও বসত ঘরের স্বর্ণ, টাকা ও মালামালসহ কাগজপত্র লুটের ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। ঘটনার দশ দিন পর রবিবার সকালে বিধবা মায়ের পুত্র কামরুজ্জামান সবুর বাদী হয়ে দখলকারী প্রভাবশালী শহিদুল ইসলাম, বড় ভাই কবির হোসেনসহ এজাহার নামীয় ৭জন ও অজ্ঞাত ২০জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানাযায়, পৌর শহরের প্রাণকেন্দ্র বহেরাতলা বাসষ্টান্ড সংলগ্ন সবুরের পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া মঠবাড়িয়া মৌজার জেএল নং ২১, খতিয়ান নং ৩৬০, দাগ নং ১১৪৪/১১৪৯) এর ৭৫ শতাংশ জমি প্রতিপক্ষ শহিদুল ও তার ভাই কবির দীর্ঘদিন ধরে জোর পূর্বক দখলের পায়তারাসহ হুমকি দিয়ে আসছিল। এক পর্যায় প্রতিপক্ষ শহিদুল মামলার বাদী সবুরসহ বিধবা মা কহিনুর বেগম, বোন কামরুন্নাহার, মামা মুক্তিযোদ্ধা সুলতান আহমেদসহ ৬জনের নামে আদালতে মিথ্যা গাছ কাঁটা মামলা দিয়ে গত ১৪ সেপ্টেম্বর মা ও সবুরকে গ্রেফতার করায়। এই সুযোগে গত ১৫ সেপ্টেম্বর  গভীর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষ শহিদুল ও তার দলবল ওই তফসিলবর্ণিত কোটি টাকার  সম্পত্তির ক্রয়সূত্রে মালিকানা দাবী করে টিন ও তারকাঁটা বেড়া দিয়ে সাইনবোর্ড সাটিয়ে তিনটি ছাপড়া ঘর তৈরি করে। এসময় প্রতিপক্ষরা পার্শবর্তী বসত ঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণ, নগদ অর্থ, জমির কাগজপত্রসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এবিষয়ে বিধবার মেয়ে কামরুন্নাহার সম্প্রতি সংবাদ সম্মেলন করলে দৈনিক পিরোজপুর কণ্ঠ পত্রিকায় ২২ সেপ্টেম্বর সংবাদ প্রকাশিত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই নূর আমীন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অসহায় পরিবারকে জেলে রেখে রাতের আধাওে ঘর উত্ত্যোলন অমানবিক। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial