Sunday, September 24th, 2017
ভান্ডারিয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প সম্পর্কিত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত
কন্ঠ ডেস্ক : ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে ভান্ডারিয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প সম্পর্কিত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। রবিবার ভারত সরকারের পক্ষে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের মান্যবর হাই কমিশনার মি. হর্স বর্ধন শ্রীংলা এবং ভান্ডারিয়া পৌরসভার পক্ষে পৌর কাউন্সিলর জনাব গোলাম সরোয়ার জোমাদ্দার এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী মি. দিবাঞ্জন রায়, ভান্ডারিয়া পৌর কাউন্সিলর জনাব আঃ ছালেক তালুকদার, জনাব ছিদ্দিকুর রহমান, পৌর সচিব আনোয়ার হোসেন, সমাজ সেবক আমির হোসেন মল্লিক প্রমূখ। প্রকল্পটি আগামি জুলাই- ২০১৮ইং এ সম্পন্ন হবে।
এডুকেশন ওয়াচ প্রতিবেদন নিয়ে পিরোজপুরে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার : সাক্ষরতা, দক্ষতা ও জীবনব্যাপী শিক্ষা: টেকসই উন্নয়নের চতুর্থ লক্ষ্য অর্জনে বাংলাদেশের অবস্থান বিষয়ে রবিবার সকালে পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সেখ। আফতাব উদ্দীন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাস, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষ ব্যুরোর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার, সদর উপজেলা শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, এজিও প্রতিনিধি মাইদুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা, অধ্যাপক মৌমিতা সরকার, নাগরিক প্রতিনিধি সালেউদ্দিনবিস্তারিত পড়ুন
কাউখালী রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর আল মামুন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ
কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর আল মামুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ এর বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ে বাছাই কমিটির সিদ্ধাš মোতাবেক তিনি নির্বাচিত হন। আল মামুন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামে ১৯৭৫ সালের ১ জানুয়ারী জম্ম গ্রহন করেন। ২০০৪ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে যোগদান করেন আল-মামুন। পদায়নকালে উক্ত নাম পরিবর্তন করে সহকারী ইন্সট্রাক্টর করা হয়। কাউখালী উপজেলা রিসোর্স সেন্টারে সহকারী ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করার পর থেকে দক্ষতার সাথে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন
ভাল ফলনেও কাউখালীর সুপারী চাষীদের হতাশা
রবিউল হাসান রবিন, কাউখালী : উপকূলীয় পিরোজপুরের কাউখালী উপজেলা সুপারীর ফলনে তার ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হয়েছে। কালের বিবর্তনে ধান, পান হারিয়ে গেলেও লাভজনক কৃষিপণ্য হিসেবে স্থান পেয়েছে সুপারি। কাউখালী উপজেলায় ব্যাপক হারে সুপারির চাষ হয়ে আসছে। এখনকার সুপারী মানে ভাল বলে সুপারীর বাণিজ্যিক বাজার গড়ে উঠেছে। এবার এ উপজেলায় সুপারীর বাম্পার ফলন হয়েছে। তবে সুপারীর বাজার ক্রমশ নি¤œমুখী হওয়া চাষীরা আশানুরুপ দাম পাচ্ছেন না। গত মৌসুমে চাষীরা সুপারীতে ভাল দাম পেয়ে লাভবান হলেও এবার ভালো দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন চাষীরা। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে উপজেলার পাচটিবিস্তারিত পড়ুন
পৌর মেয়রকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করায় ইন্দুরকানীতে আনন্দ মিছিল
ইন্দুরকানী প্রতিনিধি : অবশেষে পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেককে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি করায় ইন্দুরকানীতে আওয়ামীলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলা সদরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃত্বে এক বর্নাঢ্য আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলের শ্লোগান ছিল মালেক ভাইকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি করায় আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। এর আগে গত শুক্রবার পিরোজপুর সার্কিট হাউজে জেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সদস্য এমপি আউয়ালের ভাই পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক কে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি করা হয়।বিস্তারিত পড়ুন
পিরোজপুর কন্ঠে সংবাদ প্রকাশিত হওয়ার পর...
মঠবাড়িয়ায় জমি দখল ও লুটপাটের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় পৌর শহরের বহেরাতলা বাস স্টান্ড সংলগ্ন এক অসহায় বিধবা ও তার পুত্রকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে জমি জবর দখল ও বসত ঘরের স্বর্ণ, টাকা ও মালামালসহ কাগজপত্র লুটের ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। ঘটনার দশ দিন পর রবিবার সকালে বিধবা মায়ের পুত্র কামরুজ্জামান সবুর বাদী হয়ে দখলকারী প্রভাবশালী শহিদুল ইসলাম, বড় ভাই কবির হোসেনসহ এজাহার নামীয় ৭জন ও অজ্ঞাত ২০জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানাযায়, পৌর শহরের প্রাণকেন্দ্র বহেরাতলা বাসষ্টান্ড সংলগ্ন সবুরের পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া মঠবাড়িয়া মৌজার জেএল নং ২১, খতিয়ানবিস্তারিত পড়ুন
বাগেরহাটের কচুয়া শহীদ আঃ জলিল মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি : কচুয়ার শহীদ আঃ জলিল মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহীদ আঃ জলিল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রোগ্রম অফিসার জনাব মোর্শেদ আলম, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস উদ্দীন জোমাদ্দার, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রওনক জাহান, শুভেচ্ছা বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
পাইকগাছায় এমপি নুরুল হককে নাগরিক সংবর্ধনা
পাইকগাছা প্রতিনিধি : হজ্বব্রত পালন শেষে এলাকায় প্রত্যাবর্তন করায় পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে তিনি উপজেলার সীমান্তবর্তী কাশিমনগর পৌছান। এ সময় হাজারো নেতাকর্মী মটরসাইকেল শোভাযাত্রাকারে এমপি নূরুল হককে স্বাগত জানান। পরে পৌর সদরের শহীদ মিনার চত্ত্বরে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর পক্ষ থেকে এমপি নুরুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী সংবর্ধিত অতিথি এমপি নূরুল হককে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়রবিস্তারিত পড়ুন
পাইকগাছার হরিঢালী, কপিলমুনি ও গদাইপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার হরিঢালী, কপিলমুনি ও গদাইপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। শনিবার পৃথক পৃথক ভাবে এ কমিটি গঠন করা হয়। আবু জাফরকে সভাপতি ও ইমামুল সরদারকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট হরিঢালী ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মিন্টু গাজী, সহ-সভাপতি নাজমুল হুসাইন রাকিব, বাকি বিল্লাহ, আকতারুজ্জামান জনি, শাহীনুর সরদার, যুগ্ম- সম্পাদক আল আমিন সোহাগ, জাহাঙ্গীর, সহ-সাধারণ সম্পাদক শেখ টুটুল হোসেন, ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। সরজিত ঘোষ দেবেনকে সভাপতি ও হাবিবুল্লাহ খান মাসুমকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিলমুনিবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পৌরসভা এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ব্র্যাক ওয়াস কর্মসূচির উদ্যোগে ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন এর উপর পৌরসভা এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কাজী নেয়ামুল হুদা কামাল, সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদ, কবিতা দাশ, গাজী আব্দুস সালাম, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, রবি শংকর মন্ডল, সরবানু বেগম, শিক্ষক পঞ্চানন সরকার, সাংবাদিকবিস্তারিত পড়ুন
