প্রধান সূচি

পাইকগাছায় এমপি নুরুল হককে নাগরিক সংবর্ধনা

পাইকগাছা প্রতিনিধি :

হজ্বব্রত পালন শেষে এলাকায় প্রত্যাবর্তন করায় পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে তিনি উপজেলার সীমান্তবর্তী কাশিমনগর পৌছান। এ সময় হাজারো নেতাকর্মী মটরসাইকেল শোভাযাত্রাকারে এমপি নূরুল হককে স্বাগত জানান। পরে পৌর সদরের শহীদ মিনার চত্ত্বরে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর পক্ষ থেকে এমপি নুরুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী সংবর্ধিত অতিথি এমপি নূরুল হককে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজী, আ’লীগনেতা বিজন বিহারী সরকার, সরদার গোলাম মোস্তফা, গোলাম রব্বানী, যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ শহীদ হোসেন বাবুল, শেখ মাসুদুর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ দাউদ শরীফ, প্রণব মন্ডল, জগদীশ চন্দ্র রায়, দেবব্রত রায়, আসিফ ইকবাল রনি, সঞ্জয় ঘোষ, মিনারুল ইসলাম, দিপংকর মন্ডল, পরেশ মন্ডল, ইউপি সদস্য রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, লুৎফর রহমান, জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজীম মোস্তাফিজ বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিনুর রহমান লিটু. পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু ও সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাসুদুর রহমান মন্টু ও বজলুর রহমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial