প্রধান সূচি

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিডি ফ্রেন্ডস ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

কন্ঠ ডেস্ক :

গাইবান্ধার সাঘাটায় বন্যায় ক্ষতিগ্রস্থ ও নদী ভাঙন কবলিত অসহায় পরিবারদের মাঝে ত্রান বিতরণ করেছে বিডি ফ্রেন্ডস ফাউন্ডেশন ইউএই নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার চিনিরপটল প্রাথমিক বিদ্যালয় মাঠ ও হলদিয়ার বেড়া এলাকায় এসব পরিবারের লোকদের মাঝে চাল, ডাল, তেল, লবন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ইন্দুরকানি উপজেলা সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুল, সমাজ সেবক জাহিদুল ইসলাম সুমন, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, ইত্তেফাকের সাঘাটা প্রতিনিধি আরিফুর রহমান লিটু, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ার হোসেন রানা প্রমুখ।

বিভিন্ন মিডিয়া বন্যা পরিস্থিতির খবর দেখে দুবাইয়ের আবুদাবি আলকুয়া ও আলওয়াগানের প্রবাসী বাংলাদেশি কয়েকজন যুবক অর্থ সংগ্রহ করে বিডি ফ্রেন্ডস ফাউন্ডেশন ইউএই সংগঠনটির প্রতিষ্ঠিত করে এই ত্রান কার্যক্রম পরিচালনা করেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial