চিতলমারীতে ইয়াবাসহ যুবক আটক
চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ মোঃ আবু হোরাইয়া (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের হাড়িয়ারঘোপ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু হোরাইয়া উপজেলার বড়গুনি গ্রামের মোঃ আলী আকবরের ছেলে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আহাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে হাড়িয়ারঘোপ এলাকায় অভিযান চালান। অভিযানকালে হাড়িয়ার ঘোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোঃ আবু হোরাইয়া নামে এক যুবককে ৪৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।
Please follow and like us:
« প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিডি ফ্রেন্ডস ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ »
