ইন্দুরকানীতে ডায়াবেটিস ও চোখে ছানিপড়া রোধে কর্মশালা অনুষ্ঠিত
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে বাকেরগঞ্জ ফোরামের উদ্যোগে এবং দি থ্রেড হলোড ফাউন্ডেশন ও ষ্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় ডায়াবেটিস ও চোখে ছানিপড়া রোধে ফার্মাসিষ্টদের কর্মশালা অনুষ্ঠিত। শনিবার বিকালে ডাঃ অমল কৃষ্ণ সাহার সভাপতিত্বে উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫০ জন ফার্মাসিষ্ট ও গ্রাম ডাক্তার অংশগ্রহন করে।
কর্মশালায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ ফোরামের নির্বাহী পরিচালক মোঃ শাহ আলম হাওলাদার, প্রেজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল করিম হাওলাদার ও ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির।
বক্তাগন ডায়াবেটিস ও চোখে ছানিপড়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে রোগ নিরাময়ের জন্য রোগীদের বিভিন্ন সরকারী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহনে পরামর্শ দানের জন্য অনুরোধ করা হয়।
Please follow and like us:
« বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিডি ফ্রেন্ডস ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ইন্দুরকানীতে মানববন্ধন »
