প্রধান সূচি

বাগেরহাটে নদী থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপাল নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে তার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার রাতে ঘষিয়াখালী নৌ চ্যানেলের রামপাল কলেজের সামনের নদী থেকে ভাসমান অবস্থায় পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে।

দুর্বৃত্তরা দূরে কোথাও হত্যা করে ওই যুবকের মৃতদেহটি নদীতে ভাসিয়ে দিয়েছে বলে পুলিশ ধারনা করছে। ওই যুবকের বয়স পঁচিশ থেকে ত্রিশের মধ্যে এবং গায়ের রং শ্যামলা। অজ্ঞাত যুবকের গায়ে নীল ও সাদা চেকের জামা রয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, স্থানীয় মাঝি ও জেলেরা ঘষিয়াখালী নৌ চ্যানেলের রামপাল কলেজের সামনের নদীতে একটি মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে অজ্ঞাত যুবকের মৃতদেহটি উদ্ধার করে। তার মাথায় আঘাতের চি‎‎হ্ন রয়েছে। অন্তত দুই দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। দুর্বৃত্তরা তাকে দূরে কোথাও হত্যা করে লাশটি নদীতে ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তার পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial