ইন্দুরকানীর ইউএনও চট্টগ্রামে বদলী হওয়ায় মুক্তিযোদ্ধাদের বিদায়ী সংবর্ধনা
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেনের সভাপতিত্বে এক বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাকে ক্রেষ্ট উপহার দিয়ে সংবর্ধনা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, মুক্তিযোদ্ধা সালাম তালুকদার, ধীরেন্দ্রনাথ হালদার, দীনেশ চন্দ্র বিশ্বাস, আবুল কালাম শেখ, আব্দুর হাকিম হাওলাদার, গৌতম চন্দ্র ও অনির চন্দ্র মন্ডল। বিদায়ী ইউএনও তার বক্তব্যে উপজেলার বিভিন্ন কর্মকান্ডে মুক্তিযোদ্ধাদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহনের ভূয়সী প্রশংসা করেন। বিদায়ী ইউএনও এখান থেকে চট্রগ্রামে বদলী হয়েছেন। তিনি গত ২৭ ডিসেম্ব ২০১৬ থেকে ০৭ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত এ উপজেলায় কর্মরত ছিলেন।
