প্রধান সূচি

স্বরূপকাঠিতে মায়ের সাথে অভিমান করে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রের আত্মহত্যা

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠিতে ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে মায়ের ধমক খেয়ে অভিমানে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে মোঃ সিফাতা (১২) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক মেধামী স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যার পরে উপজেলার উত্তরকৌড়িখারা গ্রামের মোঃ পলাশ মিয়ার ছেলে নিজেদের ঘরের মধ্যে সবার অগোচরে আড়ার সাথে ফাঁস লাগিয়ে এ আত্মহত্যা করে।

স্কুল ছাত্র সিফাত গত বছরে এলাকার বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনীর পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। এঘটনায় ওই এলাকার প্রতিবেশিদের কান্নার রোলে পরিবারে শোকের মাতম বইছে। সিফাতা এ বছর ইন্দ্রেরহাটের একাডেমি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করত।

মৃত সিফাতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে সিফাত তার আপন ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে। এতে তার মা রাগন্মিত হয়ে সিফাতকে বকাঝকা করে। এঘটনায় সিফাত মায়ের সাথে অভিমানে আনুমানিক সন্ধ্যা ৬.৪৫ সময়ের দিকে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দিয়ে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial