প্রধান সূচি

ইন্দুরকানীতে গাজাঁ সহ ৪ যুবক আটক

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে গাঁজা সহ ৪ যুবক আটক। অতপর ৩ যুবককে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও এক জনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভবানীপুর গ্রাম থেকে গাঁজাসহ ভবানীপুর  গ্রামের রুস্তুম আলী সিকদারের ছেলে আলামিন সিকদার (২৫), সোহেল মৃধা (২২), রুবেল সিকদার (২০) ও ঝালকাঠি জেলার রাজাপুর থানার কালাম হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (২২)কে আটক করে। পরে বুধবার আটককৃত আলামিন সিকদার (২৫), সোহেল মৃধা (২২), রুবেল সিকদার (২০)কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের ম্যাজিস্ট্রে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা শুনানি শেষে প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা করেন।

অপর আসামী শামীম হাওলাদারকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠিয়েছে ইন্দুরকানী থানা পুলিশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial