Monday, August 28th, 2017
পিরোজপুরে সরকারি শিশু পরিবারে নতুন পোশাক বিতরণ
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক এবং প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সোমবার সমাজ কল্যাণ অধিদপ্তর পিরোজপুরের উপ পরিচালক এর কার্যালয় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার দুপুরে সরকারি শিশু পরিবারে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব অনাথ শিশুদের হাতে নতুন বস্ত্র ও প্রসাধনী সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। জেলা সমাজ সেবার উপ-পরিচালক মোঃ আল মামুন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজ সেবা কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় উপকূলীয় বনায়ন ও পুনঃবনায়নে কমিউনিটি অভিযোজন শীর্ষক কর্মশালা
ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় সোমবার পরিবশে ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএনডিপির বাস্তবায়নে উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশের উপকূলীয় বনায়ন ও পুনঃবনায়নে কমিউনিটিভিত্তিক অভিযোজন কর্মসূচি শীর্ষক প্রকল্পের উদ্ধোধনী উপলক্ষে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এছাড়া আরো বক্তব্য রাখেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বাগেরহাট মো. সাইদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন তালুকদার, পিরোজপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হালিম, সিবিএসিসিএফ প্রকল্পের সাবেক ব্যবস্থাপক ড. পরমেশবিস্তারিত পড়ুন
সেই সালেহার পাশে দাড়ালেন স্বরূপকাঠি পৌর মেয়র, ইউএনও এবং ওসি
মোঃ হাবিবুল্লাহ, স্বরূপকাঠি : স্বরূপকাঠির হাতুড়ে গ্রাম ডাক্তার কর্তৃক ভুল চিকিৎসার শিকার হয়ে হাসপাতালের বেডে কাতরানো সেই হত দরিদ্র সালেহা খাতুন (৬৫) এর চিকিৎসার জন্য সাহয্যের হাত বাড়িয়ে দিলেন স্বরূপকাঠি পৌর মেয়র, ইউএনও এবং থানার ওসি। রবিবার সন্ধ্যার পরে স্বরূপকাঠি পৌর মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম দরিদ্র সালেহার দুর অবস্থার কথা জানতে পেরে ছুটে আসেন স্বরূপকাঠির স্বাস্থ্য কমপ্লেক্সে। এসময় তারা হত দরিদ্র সালেহার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে প্রথমে সেই গ্রাম্য ডাক্তার হীরা লাল বাড়ৈকে গ্রেফতারের জন্য নির্দেশবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ভূমি সেবা বিষয়ক অবহিতকরন কর্মশালা
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠিতে ভূমি সেবা বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ওই কর্মশালা হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থাণীয় সরকার ও জাইকার সহযোগীতায় ওই কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী এই কর্মশালায় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, পুরহিত ও সমাজ সেবকদের অংশগ্রহণসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি ও সহকারী কর্মকর্তাগন অংশগ্রহন করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান লাভলু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ। এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বশির আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
ইন্দরকানীতে প্রধান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দরকানীতে এক প্রধান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় হুমকি দাতার বিরুদ্ধে থানায় জিডি ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে বিচারের দাবিতে আবেদন করা হয়েছে। রবিবার রাতে উপজেলার ০৭নং হোগলাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাজিয়া খাতুনকে ওই স্কুলের পার্শ্ববর্তী হোগলাবুনিয়া গ্রামের তফসের আলী মাতুব্বরের ছেলে দেলোয়ার হোসেন মাতুব্বর (৪৫) ও একই গ্রামের আঃ মান্নান মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (৪০) প্রাণ নাশের হুমকি ও অশালীন আচরণ করায় তাদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরী করেন। এছাড়া একই ঘটনায় ওই শিক্ষিকা সোমবার পিরোজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযুক্তদেরবিস্তারিত পড়ুন
ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা || টুং-টাং শব্দে মুখরিত কামার পাড়া
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : সামনে ঈদুল আজহা তাই এই ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা। কামারবাড়ী দিন-রাত টুং-টাং শব্দের মুখরিত হচ্ছে। হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন কামার শিল্প যেন প্রাণ ফিরে পেয়েছে। এখন দম ফেলারও ফুরসত নেই কামার পাড়ার শিল্পীদের। দিন-রাত সমান তালে লোহার টুং-টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলার প্রতিটি কামার পাড়া। ঈদুল-আজহার আর কয়েকদিন বাকি। উপজেলার সদর, নতুন বাজার, গদাইপুর, আগড়ঘাটা, কপিলমুনি, বাঁকা, আমাদী, চাঁদখালী, কাটিপাড়া, বোয়ালিয়ার মোড় সহ বিভিন্ন হাট বাজার সহকাওে কামার বাড়ীতে কোরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের ছোরা, চাপাতি, চাকু, দা, বটি, কুড়ালবিস্তারিত পড়ুন
ব্রেইন টিউমারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী আবীর বাঁচতে চাই
পাইকগাছা প্রতিনিধি : ব্রেইন টিউমারে আক্রান্ত পাইকগাছার মেধাবী শিক্ষার্থী আবীর হামজা বাঁচতে চাই। তার চিকিৎসার জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন আবীরের পরিবার। উল্লেখ্য, পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের হতদরিদ্র ও দিন মজুর কিনু গাজীর ছোট ছেলে ও সান ফ্লাওয়ার আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আবীর হামজা ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেল কলেজের নিউরো মেডিসিন ডাক্তার অমিত সরকারের তত্ত্বাধয়ানে চিকিৎসাধীন রয়েছে। গত ২৬ জুলাই তার ব্রেইন টিউমার ধরা পড়ে। জটিল এ রোগের চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন যা তার দরিদ্র পরিবারের পক্ষেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। “আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” প্রতিপাদ্য বিষয়ের উপর সোমবার সকালে পৌর সদরের নূরজাহান মেমোরিয়াল হাসপাতালে শাখা ব্যবস্থাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ অনুপ কুমার দাশ, মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রব। উপস্থিত ছিলেন, ম্যানেজার অপারেশন মিজানুর রহমান, জুনিয়র ইউনিট অফিসার লুৎফর রহমান, আরিফ বিল্লাহ, সাংবাদিক ইমদাদুল হক ও আব্দুস সালাম। অনুষ্ঠানবিস্তারিত পড়ুন
বন্যার্তদের পাশে সুপ্রিম কোর্টের আইনজীবী ও পিরোজপুর গ্রুপ
কন্ঠ ডেস্ক : দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে সহযোগিতার ভালোবাসা নিয়ে পাশে দাড়ালেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও পিরোজপুর গ্রুপ। গত শনিবার তারা ছুটে গিয়েছেন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার দূর্গম এলাকায়। ভালোবেসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ১ হাজার ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে। তুলে দিয়েছেন নগদ অর্থ ও খাদ্য সামগ্রী। এডভোকেট নাজমুস সাকিব বলেন, আমরা এটাকে ত্রাণ বলব না। আমারা বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ভালোবাসা নিয়ে এসেছি। এই ভালোবাসা যদি তাদের ঘুরে দাড়ানোর পথে একটুও সহযোগিতা করে তবে আমরা সার্থক। পিরোজপুর গ্রুপের সঞ্জিব চক্রবর্তী বলেন, মানুষের পাশে দাড়ানোর অদম্যবিস্তারিত পড়ুন
খুলনায় কোচিং বাণিজ্য বন্ধে অভিযান || প্রতিবাদে কোচিং শিক্ষক সংগঠনের সাংবাদিক সম্মেলন
খুলনা অফিস : খুলনায় কোচিং বাণিজ্য বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন ও ক্ষেমালিকা মহানগরীর বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেন। এদিকে প্রশাসন কর্তৃক কোচিং শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কোচিং শিক্ষকদের সংগঠন খুলনা কোচিং সেন্টার অ্যাসোসিয়শন ও খুলনা কোচিং ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ এর অনুচ্ছেদ-২ এ বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলাকালীন শ্রেণি সময়ের মধ্যে কোনো শিক্ষক কোচিং করাতেবিস্তারিত পড়ুন
