প্রধান সূচি

স্বরূপকাঠি হাসপাতালের বেডে কাতরানো হতদরিদ্র সালেহার পাশে দাড়ালেন সমাজ সেবা কর্মকর্তা

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠির গ্রাম্য ডাক্তার কর্তৃক ভুল অপারেশনের শিকার হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া হত দরিদ্র সালেহা খাতুনকে ওষুধপাতি কিনে দিয়ে সাহয্য করলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল। শনিবার পিরোজপুর কন্ঠ পত্রিকায় স্বরূপকাঠি হাসপাতালে মৃত্যুর মুখে কাতরাচ্ছে হতদরিদ্র সালেহা খাতুন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদ পড়ে দ্রুত হাসপাতলে ছুটে গিয়ে সমাজ সেবা হাসপাতাল কার্যক্রমের রোগী কল্যাণ তহবিল থেকে অসুস্থ সালেহাকে বেশকিছু টাকার ওষুধ কিনে দেন তিনি।

সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল বলেন, আমি সোসাল মিডিয়ায় ওই খবর রবিবার জানতে পারি। হাসপাতালে ছুটে গিয়ে রোগীর পাশে থাকা আত্মীয় স্বজনদের সাথে কথা বলে জানতে পারি তার অবস্থা খুবই খারাপ। তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে ওই গ্রাম্য ডাক্তার সালেহার যে অপারেশন করেছে; তা মেডিকেল কলেজের বড় কোন ডাক্তার ছাড়া আরো কারও পক্ষে সম্ভব না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ তানবীর আহম্মেদ সিকদার বলেন, আপাতত রোগীর ব্লেডিং বন্ধ হয়েছে। তবে তার শারীরিক অবস্থা তেমন ভাল নয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial