স্বরূপকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ দু‘জন গ্রেফতার
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে ৫০পিস ইয়াবা ও দু‘শ ৫০ গ্রাম গাঁজাসহ কসাই সোহাগ(৩৯) ও মোঃ আল আমীন (২৩) নামে দু‘জনকে গ্রেফতার করেছে স্বরূপকাঠি থানা পুলিশ। রবিবার গোপন সংবাদে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুলিশ উপজেলার দু‘স্থান থেকে ওই দুইজনকে গ্রেফতার করেন। এসময় সোহাগের সাথে ৫০ পিস ইয়াবা এবং আলআমীনকে তল্লাসী চালালে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। কসাই সোহাগ উপজেলার কৌড়িখারা গ্রামের মৃত মোঃ নুরুল হক মিয়ার ছেলে এছাড়া আলআমীন পশ্চিম সোহাগদল গ্রামের মোঃ জাহারুলের ছেলে।
এব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দিয়ে তাদেরকে রবিবার সকালে পিরোজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানার কর্তব্যেরত এস.আই অলোক জানান।
Please follow and like us:
« শোক সংবাদ : আঃ মজিদ হাওলাদার (পূর্ববর্তি সংবাদ)
