প্রধান সূচি

ইন্দুরকানীতে অজ্ঞাত রোগে ৮ হাজার মুরগির মৃত্যু

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে অজ্ঞাত রোগে ৮ হাজার মুরগি মারা গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিন ভবানীপুর গ্রামের মজিবুর রহমানের আব্দুল্লা-তাহসিন পোল্টি ফার্মের এক সপ্তাহ ধরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে প্রায় ৭ হাজার সোনালী মুরগি মারা যায়।

এছাড়া উপজেলার ইন্দুরকানী গ্রামের মাসুদ, হাসান ও সজিবের পোল্টি ফার্মের প্রায় ১ হাজার মুরগি মারা যায়। স্থানীয় পশু চিকিৎসকদের সহায়তায় প্রতিষোধক দেওয়া হলেও কোন উপকারে আসেনি। মুরগি মারা যাওয়ায় খামারী মজিবর একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কোন ডাক্তার না থাকায় এই খামারীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ায় তারা অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ক্ষতিগ্রস্ত খামারী মজিবর রহমান জানান, মুরগি মারা যাওয়ায় আমার প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

ওই গ্রামের বাসিন্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান জানান, অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে খামারী মজিবরের ব্যাপক ক্ষতি হয়েছে। তার ক্ষতি পূরণের জন্য সব ধরণের সহায়তা করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial