অধ্যক্ষ এম. এ কলামের পিতার দাফন সম্পন্ন
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানী উপজেলার পত্তাশী গ্রামের বাসিন্দা গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এবং কমার্স পাবলিকেসন্স এর স্বত্তাধীকারী ঢাকা বনশ্রী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি ও বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. এ কালামের পিতা আলহাজ্ব মোঃ নেছার উদ্দিন শেখ (৯০) এর দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার বাদ আছর তার নামে প্রতিষ্ঠত নেছার উদ্দিন ফাউন্ডেশন ও এতিমখানা মাঠে জানাজা শেষে এতিমখানা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম. মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, আ’লীগ নেতা সাইদুর রহমান, মাহাবুব আলম ফকির, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান সহ হাজারো ধর্মপ্রাণ মুসলমান। এর আগে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা ও মরহুমের ছেলে অধ্যক্ষ এম. এ কালাম। জানাজার নামাজ পড়ান মরহুমের ছেলে মাওলানা আলমগীর হোসেন।
