প্রধান সূচি

স্বরূপকাঠিতে শিক্ষক সমিতির মানববন্ধন

স্বরূপকাঠি প্রতিনিধি :

বরগুনা জেলাধীন ৩৯নং উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে শ্রেণীকক্ষে বসে পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বরূপকাঠি প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার দুপুরে স্বরূপকাঠি উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কের পাশে কয়েক শতাধিক শিক্ষক, শিক্ষিকারা মুখে কালো কাপড় বেধে এ মানববন্ধন করেন। মানববন্ধনে ঘটনার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে তাদের যথার্থ শাস্তির দাবী তোলা হয়। একইসাথে উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক শ্রেণী পেশার লোক।

প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক অশোক কুমার দাশ, সম্পাদক শেখ মোঃ নুরুল আমীন, নারী নেত্রী মীরা রানী চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, মিথিলা, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial