প্রধান সূচি

বাগেরহাটে মুক্তিযোদ্ধার পরিবারকে হত্যার হুমকী

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ব্যবসায়ীকদ্বন্দ্বের জের ধরে প্রায়ত মুক্তিযোদ্ধার অসহায় স্ত্রী ও তার পরিবারকে হত্যার হুমকী দিচ্ছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে জেলার ফকিরহাট উপজেলার মায়রখালী গ্রামের প্রায়ত মুক্তিযোদ্ধা কৃষ্ণ দাস মোহন্তের স্ত্রী রিনা মোহন্ত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিনা মোহন্ত বলেন, আমার স্বামী মৃত্যুর পর ব্যবসায়ীক দন্দের জের ধরে আমার ছেলে রাজীব মোহন্তের সাথে একই মনজ গাইন ও পার্শ্ববর্ত্তি গ্রামের সদানন্দ মজুমদারের সাথে বিরোধ চলে আসছিল। বর্তমানে তারা আমার ছেলেকে ব্যবসা থেকে সরিয়ে দিয়ে ১৮ লক্ষ টাকা দাবী করে উল্টো হয়রানীর চেষ্টা করছে। এরপর থেকে মনজ গাইন ও সদানন্দ মজুমদার ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার দুটি মাছের ঘের ও বসত বাড়ী দখলের চেষ্টা চালায় এবং প্রকাশ্যে আমাকে হত্যার হুমকী দেয়। তাদের ভয়ে আমার একমাত্র ছেলে রাজীব হেমন্তর জীবন বাঁচাতে তাকে ভারতে পাঠিয়ে দেই। বর্তমানে আমি ও আমার বৃদ্ধা মা সুহাসিনী হালদার বাড়ীতে বসবাস করছি। আমাদের যে কোন সময় তারা জীবনে মেরে ফেলতে পারে বলে সংবাদ সম্মেলনে আশংকা প্রকাশ করে রিনা মোহন্ত।

সংবাদ সম্মেলন শেষে মুক্তিযোদ্ধা কৃষ্ণ দাস মোহন্তের স্ত্রী রিনা নিজ বাড়ীতে শান্তিতে বসবাস ও প্রতিপক্ষ মনজ গাইন এবং সদানন্দ মজুমদারসহ তাদের ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial