প্রধান সূচি

পাইকগাছায় ৮৬টি প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় অভ্যন্তরীন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলার ৮৬টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভির আহম্মেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial