প্রধান সূচি

মঠবাড়িয়া দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী জুয়েল ইয়াবাসহ গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি :

ঢাকার চাঞ্চল্যকর হীরা জুয়েলার্স ডাকাতি, ভাংচুর ও দ্রুত বিচার আইনসহ ৭ মামলার পলাতক আসামী জুয়েল মৃধা (৩২)কে অবশেষে গ্রেফতার করেছ মঠবাড়িয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দুপুরে উপজেলার নিলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত জুয়েল উপজেলার সোনাখালী গ্রামের ইউনুছ মৃধার ছেলে।

সৌদি প্রবাসী আশরাফ গাজীর স্ত্রী কহিনুর বেগম (৫৫) জানান, জুয়েল একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। স্বামী প্রবাসে থাকায় জুয়েল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদাবাদী দাবী করে। ওই টাকা দিতে রাজী না হওয়ায় আমার প্রতিবন্ধী মেয়ে রহিমার জামাই খলিলকে মারধর করে। জুয়েলের ভয়ে এলাকার সবাই আতঙ্কিত।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, উপজেলার ভেচকি গ্রামের দুর্ধর্ষ ডাকাত সর্দার ইয়াকুব মাল (ক্রসফায়ারে নিহত) এর সহযোগী জুয়েল একজন দুর্ধর্ষ ডাকাত। গত দু’মাস ধরে তাকে গ্রেফতারের জন্য থানা পুলিশ তৎপর ছিল। এঘটনায় মঠবাড়িয়ার সেকেন্ড অফিসার এস আই বিপ্লব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial