প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ ও খাসি ২০
কন্ঠ ডেস্ক :
কোরবানির পশুর চামড়ার সংগ্রহ মূল্য নির্ধারণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা ও ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪০ থেকে টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সারাদেশে খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা ও বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকায় সংগ্রহ করা হবে।
চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের নিয়ে রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ দাম নির্ধারণ করেন।
Please follow and like us:
« আবার গাড়ি হামলা নিহত ১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নায়করাজ রাজ্জাক আর নেই »
