স্বরূপকাঠিতে ডায়াগনষ্টিক সেন্টারে জরিমানা
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠির ৩টি ডায়াগনষ্টিক সেন্টারসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লক্ষ ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার মিয়ারহাট ও ইন্দ্রেরহাট বন্দর এলাকায় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশির আহমেদ এ আদালত পরিচালনা করেন। এ সময় র্যাব-৮ এর সিনিয়র এএসপি শেখ বিল্লাল হোসেনসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। সেবা ডায়াগনষ্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, স্বরূপ ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার, সততা প্রাইভেট হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সনদধারী প্যাথলজিষ্ট না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মিথিলা বেকারীকে ২০ হাজার, রমজান বেকারীকে ১০ হাজার, নিউ গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার, ৪ ফল বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে ডাক্তার পদবী ব্যবহার করার অভিযোগে মোঃ রফিকুল ইসলাম নামের এক দন্ত চিকিৎসককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
