জাতীয় শোক দিবস পালন করেছে ইন্দুরকানীতে জাতীয় যুব সংহতি (জেপি)’র আলোচনা সভা
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইন্দুরকানী উপজেলা জাতীয় যুব সংহতি (জেপি)। বৃহস্পতিবার বিকালে উপজেলা জাতীয় পার্টি (জেপি) কার্যালয়ে উপজেলা যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদের সভাপতিত্বে আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দুরকানী জেপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুব সংহতি নেতা আবুল বাশার মৃধা, আক্তারুজ্জামান লাভলু, হারুন অর রশিদ, আজাদ খান উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক মুনান সিকদার, মামুন রানা ও জসিম মীর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল। অনুষ্ঠানের শুরুতে জেপির কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এম এ কাইয়ুমের অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইউম।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা চেয়েছিল মুজিব আদর্শকে চীরতরে বিলীন করতে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমূলে বিনাশ করতে চেয়েছিল। তারা চেয়েছিল বাঙ্গালীর অগ্রযাত্রাকে রুখে দিতে। কিন্তু ইতিহাস তাদেরকেই আস্তাকুরে নিক্ষেপ করে অবিনাশি মুজিব আদর্শে জাতীকে আবার উজ্জিবিত করেছে।
এবারের ১৫ আগষ্ট এসেছে জাতির সামনে ত্যাগ এবং দেশ প্রেমের বানী নিয়ে। দেশকে ক্ষুধা দারিদ্র ও নিরক্ষরাতা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ডাক নিয়ে। যে নেতার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে জাতি ১৯৭১ সালের গৌরবময় মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিল সেই নেতারই আদর্শে অনুপ্রানীত হয়ে সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে তোলাই হবে এবারের ১৫ আগষ্টের প্রধান শপথ।
