প্রধান সূচি

ছগির সভাপতি, নাসির সম্পাদক

ইন্দুরকানীতে মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে বেসরকারি মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার এফ. করিম আলীম মাদ্রাসা মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস।

পরে মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের উপজেলা আহবায়ক এম. আহসানুল ছগিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকার আলী, ইন্দুরকাণী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক শেখ, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন করি তালুকদার (দুলাল), কোষাধ্যক্ষ মোঃ ইব্রাহীম হোসেন, পিরোজপুর সদর উপজেলা সভাপতি নির্মল চট্টোপাধ্যায়, সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, বালিপাড়া সিনিয়র মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, শিক্ষক নিগার সুলতানা প্রমুখ। সভায় বক্তারা চাকরি জাতীয়করণ, পদমর্যাদা বৃদ্ধি সহ ৮ দফা দাবি তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইন্দুরকানী উপজেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের সদস্য সচিব খান মোঃ নাসির উদ্দিন।

পরে সম্মেলনে সর্বসম্মতিক্রমে পত্তাশী এস দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক এম আহসানুল ছগিরকে সভাপতি এবং উত্তর পশ্চিম কলারন আজাহার আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক খান মোঃ নাসির উদ্দিনকে সাধারন সম্পাদক, ইয়াছিন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক ও ইয়াছিন আলীকে কোষাধ্যক্ষ করে ২৬ সদস্য বিশিষ্ট ইন্দুরকানী উপজেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial