প্রধান সূচি

ইন্দুরকানীতে জাতীয় শোক দিবস পালিত

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের উদ্দ্যোগে নানা আয়োজনে যাথাযথ মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকালে উপজেলা আওয়ামী লীগ অফিসে কুরআন খানী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন। পরে ইউএনও মোঃ নুরুল হুদার নেতৃত্বে জাতীয় শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে ডাঃ শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।

দুপুরে উপজেলা হলরুমে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পিআইও মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ১২টি দুঃস্থ ও অসহায় পরিবারকে সোলার প্যানেল বিতরণ করা হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনও মোঃ নুরুল হুদা, উপজেল আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মতিউর রহমান, ওসি মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী মৃধা মনিরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সাঈদ, মাহবুব ফকির, মাওলানা গিয়াস উদ্দিন, বজলুর রহমান মিন্টু, ডাঃ শংকর কুমার ঘোষ, পিআইও মোঃ সফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা তৌহিদীন ভূইয়া, জাতীয় পার্টি নেতা হারুন অর রশিদ পান্না, শারমীন হোসেন, যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, যুবলীগ নেতা ইকরামুল শিকদার, ছাত্রলীগ সভাপতি এইচ এম শাহীন হাওলাদার, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial