প্রধান সূচি

ইন্দুরকানীতে ছাতা উৎসব

১২শত শিক্ষার্থী পেল নতুন ছাতা

ইন্দুরকানী প্রতিনিধি :

শতভাগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ার লক্ষে এক ছাতা উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সমবায়লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান ছগির। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সেলিম খান, সেকান্দার আলী খান, মোঃ হারেজ উদ্দিন, আ’লীগ নেতা মাহাবুব আলম ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, সহ-সভাপতি মোঃ মেহেদি হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার প্রমুখ। এসময় কেন্দ্রীয় সমবায়লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান ছগিরে ব্যক্তিগত সহায়তায় উপজেলার ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৪৮০টি, ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬৩টি, মধ্য ইন্দুরকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৫ টি এবং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৫টি ছাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা ছাতা পেয়ে বেজায় খুশি। তারা রোদ বৃষ্টির মধ্যে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial