Monday, July 31st, 2017
পিরোজপুরে মেজর জিয়ার জানাজা অনুষ্ঠিত ॥ জানাজায় শোকার্ত মানুষের ঢল : কাল দাফন
ষ্টাফ রিপোর্টার : হাজার হাজার মানুষের অংশগ্রহণে মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের নামাজে জানাজা আজ সোমবার বিকালে মরহুমের জন্মস্থান পিরোজপুরে অনুষ্ঠিত হয়। এসময় জানাজা ময়দানে শোকার্ত মানুষের ঢল নামে। বিকেল পৌনে ৬টায় ঢাকা থেকে তাঁর মরদেহ পিরোজপুরে পৌঁছে। জানাজায় মন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ দক্ষিণাঞ্চলের মরহুমের সহযোদ্ধা মুক্তিবাহিনীর সদস্য এবং বরিশাল ও খুলনা বিভাগ ও গোপালগঞ্জের অগণিত মানুষ অংশ নেন। পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাগেরহাটের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সদস্য সচিব বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হাফিজুর রহমান টোকন, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
পিরোজপুরে যুবক হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ৭ জনের যাবজ্জীবন
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামে ২০১২ সালে ফিরোজ মাঝি (২২) নামে জেলা প্রশাসকের কার্যালয়ের অস্থায়ী কর্মচারীকে হত্যার অভিযোগে তিন জনের ফাঁসি ও সাত জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন। আদালত যাবজ্জীবন দন্ডাদেশপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, কালিকাঠি গ্রামের আমীর আলী খানের ছেলে রেজাউল খাঁন (২৪), মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে শাহিনুর রহমান মোল্লা ওরফে শানু (৪০) এবং হাকিম বেপারীরবিস্তারিত পড়ুন
বাগেরহাটের মোল্লারহাটে র্যাবের গুলিতে এক সন্ত্রাসী নিহত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লারহাটে ঢাকা-খুলনা মহাসড়কের কাহালপুর এলাকায় র্যাব-৬ এর গুলিতে এক অজ্ঞাতনামা সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় একটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব-৬ এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম জানান, সম্প্রতি মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসে কয়েকটি স্থানে ডাকাতির ঘটনায় র্যাব-৬ চেকপোষ্ট স্থাপন করে। সোমবার রাত সাড়ে ৩ টার দিকে দুটি মটর সাইকেলে ৬ জন লোক গোপালগঞ্জের দিক থেকে বাগেরহাটের দিকে আসতে থাকে। এ সময় র্যাবের মোল্লারহাটের কাহালপুরের চেকপোষ্টে তাদের চ্যালেঞ্জ করে। প্রথম মটর সাইকেলটি র্যাবের চেকপোষ্ট অতিক্রম করে চলে যায়। পরেরটিও র্যাবের সিগনাল অতিক্রম করেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ট্রলির ধাক্কায় শিশুর মত্যু
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ট্রলির ধাক্কায় ফয়সাল মিনা (৬) নামে এক শিশুর মত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় শহরের দড়াটানা ব্রিজের নিচে শহর রক্ষা বাঁধ সড়কে এ ঘটনা ঘটে। ফয়সাল কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের রিগান মিনার ছেলে। রিগান দড়াটানা ব্রিজের নিচে সড়ক জনপথের ষ্ট্যাফ কোয়ার্টারে তার শশুরের বাসায় থাকতেন। স্থানীয় দোকানদার জাকির বলেন, সকালে রিগান তার ছেলেকে নিয়ে ঘটনা স্থলের পাশে জাকিরের মুদির দোকানের আসেন। ফয়সালকে খাবার কিনে দিয়ে বাসায় যেতে বলেন হতভাগ্য পিতা রিগান। তখন রাস্তা পার হওয়ার সময় বালুর ট্রলিতে ধাক্কা মারে ফয়সালকে। এরপর রিগান ফয়সালকে বাগেরহাটবিস্তারিত পড়ুন
