প্রধান সূচি

স্বরূপকাঠিতে অনৈতিক কর্মকান্ড করতে গিয়ে ধরা পড়ল সাবেক কাউন্সিলর

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠিতে স্বামীকে টাকা পয়সা ধার দিয়ে বিদেশ পাঠাতে সাহয্য করে স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে এলাকাবাসির হাতে ধরা পড়ল পৌরসভার সাবেক কাউন্সিলর। বৃহস্পতিবার রাতে সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালামের (৫২) বাসা থেকে প্রবাসি মোঃ মাসুম মিয়ার স্ত্রী ময়না বেগমকে যুগল বন্ধন অবস্থায় স্থানীয়রা হাতেনাতে আটক করেন। লম্পট সালাম স্বরূপকাঠি পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

তবে স্থানীয়দের অভিযোগ, ঐ ঘটনার পরেই আব্দুস সালাম স্থানীয় কিছু ব্যাক্তিদের মোটা অংকের টাকা দিয়ে বিষয়টি রফাদফা করে ফেলেছেন। ফলে তারা আর বিষয়টি প্রশাসনকে জানায় নাই।

এব্যাপারে কথা বলার জন্য লম্পট সালামকে না পাওয়া গেলেও ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে তার ভাই স্বরূপকাঠি ৩নং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যানের বলেন, ঘটনাটি শুনে আমি ভাইকে শাসন করেছি। তবে কাউকে কোন টাকা পয়সা দেয়া হয়েছে কিনা আমি জানি না।

জানাযায়, লম্পট চরিত্রের সালাম ওই এলাকার শুধু ময়না বেগমই নন; সালাম নিজ ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন এলাকার গরীব, কর্মজীবি সাধারন লোকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে টাকা পয়সা ধার দিয়ে একের পর এক অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আর এজন্য প্রায়ই ওই কর্মকান্ডের জন্য স্থানীয় নানান লোকদের হাতে ধরা পড়ে টাকা পয়সা খুয়াচ্ছেন।

নাম না প্রকাশ শর্তে তারই এলাকার এক ব্যাক্তি জানান, সম্প্রতি ঈদের পর তার মেয়ে বিবাহ দিয়ে স্বামীর বাড়ী উঠিয়ে দেয়ার পর পরই; নুপুরের সাথে আরো একবার ওই কমকান্ড করতে গিয়ে তিনি ৫০হাজার টাকা খুইয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial