প্রধান সূচি

ইন্দুরকানীতে গণধোলাই দিয়ে পুলিশে দিল পরকিয়ার টানে ঘর ছাড়া গৃহবধূকে

ইন্দুরকানী প্রতিনিধি :

জেলার ইন্দুরকানীতে পরকিয়ার টানে ৪ সন্তানের জননী এক গৃহবধূ স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে গিয়ে উঠলে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

জানা গেছে, উপজেলার কালাইয়া গ্রামের মোঃ রমিজ উদ্দিন হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম (৪০) পরকিয়া প্রেমের টানে মঙ্গলবার ঢেপসাবুনিয়া গ্রামের কাঠ মিস্ত্রী ফারুক হোসেনের বাড়িতে গিয়ে ওঠে। পরে এলাকাবাসী বিষয়টি জেনে ওই গৃহবধূকে গণধোলাই দিয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশে সোপর্দ করেছে।

পরকিয়ার প্রেমিক ফারুকের স্ত্রী সাহিদা বেগম জানান, ওই গৃহবধূ ৫ বার ঘর ছেড়ে আমার স্বামীর কাছে এসেছে। আমি আমার স্বামীর সাথে আর ঘর করব না। এ বিষয় নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অপরদিকে গৃহবধূ খাদিজার ৪ সন্তানসহ ৬ নাতি-নাতনী রয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial