প্রধান সূচি

ইন্দুরকানীতে মোবাইল চুরির অভিযোগে এক শিশুকে নির্যাতন

স্টাফ রিপোর্টার :

ইন্দুরকানী বাজারের বোরহান মোবাইল সার্ভিসিং দোকান থেকে পুরাতন মেরামতকৃত চারটি মোবাইল চুরির অভিযোগে এক শিশুকে শারিরিক নির্যাতন করা হয়েছে। শনিবার রাত্রে বালিপাড়া এলাকার শাকাওয়াত সেপাহীর ছেলে প্রতিবন্ধি (পাগল) জাকারিয়া (১৪) কে এ চুরির অপরাধে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন ছেলেটাকে উদ্ধার করে ইন্দুরকানী থানায় নিয়ে যায়।

ইনদুরকানী যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সেপাই জানায়, ছেলেটিকে অনার্থক ভাবে বোরহান ব্যাপক মারধর করেন। তার মাথাসহ প্রায় ২৫টি স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। এব্যাপারে ইন্দুরকানী থানা পুলিশ বোরহান কে আটক করেও ছেড়ে দিয়েছে। তিনি প্রতিবন্ধি শিশু জাকারিয়াকে নির্যাতনের সুষ্ট বিচার দাবী করেন।

ইন্দরকানী থানার সেকেন্ড অফিসার এসআই মোহাইমিনুল জানান, শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনাটি হয়েছে। শিশুটির মা চিকিৎসার জন্য তাকে নিয়ে গেছে। অভিযোগ পেলে অপরাধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial