প্রধান সূচি

ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে শ্রমিক নিহত

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার কালাইয়া গ্রামের সুনিল কুমার ডাকুয়া বাড়িতে একটি রেইট্রি গাছের ডাল কাটতে গিয়ে একই গ্রামের দিন মজুর মোঃ মকবুল হোসেন (৫০) গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

নিহত মকবুলের স্ত্রী গোলভানু বিবি জানান, রবিবার সকালে আমার স্বামীকে কাজের জন্য সুনীল কুমার ডাকুয়া ডেকে নেয়। পরে তার বাড়িতে একটি বড় গাছের ডাল কাটতে গিয়ে সেখান থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।

ইন্দুরকানী থানার এস আই মোঃ মোহাইমিনুল জানান, গাছ থেকে পড়ে নিহত শ্রমিকের পরিবারের ভরণ পোষণের জন্য মানবিক কারণে সুনীল কুমার ডাকুয়ার পক্ষ থেকে তার পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial