প্রধান সূচি

Wednesday, July 5th, 2017

 

পিরোজপুরে কলেজ শিক্ষকের মানহানি মামলায় ইউএনও জামিন

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিনের দায়ের করা মানহানি মামলায় জামিন নিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফুর ইসলাম। বুধবার দুপুরে আশ্রাফুর ইসলাম পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৯ এপ্রিল ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ইনভিজিলেটর হিসেবে সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলাম। এ সময় হলে দায়িত্বপালনকালে এক ছাত্রীর সিন পরিবর্তন করা নিয়ে আশ্রাফুর ইসলামের সাথে শিক্ষক মোনতাজ উদ্দিনের বাগবিতন্ডা হয়। এর জের ধরে তৎকালীন ভান্ডারিয়াবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মেজর জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মিলাদ

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বুধবার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার এবং দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান ও পরিবেশ বন মন্ত্রী আনোয়ার হোসন মঞ্জু (এমপি) এর চাচা বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়া উদ্দিন আহ্ম্মেদ এর রোগ মুক্তির কামনায় কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় আয়োজিত এক সভায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, ডেপুটি কমান্ডার মোঃ হারুন অর রশিদ, ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মন্নান বিশ্বাস,সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন


পাইকগাছায় তাঁতী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক অদ্বৈত বাছাড়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তাঁতী লীগের উদ্যোগে বুধবার সকালে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার জাকির হোসেন, জেলা তাঁতী লীগের আহবায়ক সুমন আহম্মেদ খান, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম ইমন, সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, জেলা তরুণ লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কংকন মোড়ল, এসএম রেজাউল হক, সোহেল আহম্মেদ, কাজী ময়নুল কবির, খানবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রত্যাখান করে এমপি’র সংবাদ সম্মেলন

এস.এম. আকাশ, মঠবাড়িয়া : এলজিইডি’র বিভিন্ন প্রকল্পে স্থানীয় এমপিকে জড়িয়ে অনিয়ম ও স্বজনপ্রীতি অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের একাংশ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তম আলী ফরাজী। বুধবার সকালে পৌর শহরের ডাক বাংলোয় সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ করে প্রত্যাখান করে এমপি ডা. রুস্তুম আলী ফরাজী বলেন, “দীর্ঘ ৩০ বছর ধরে সততার সাথে রাজনীতি করে আসছি। আমি একটি টাকাও নিয়মের বাইরে ব্যয় করিনি। এ কারনেই মঠবাড়িয়ার মানুষ আমাকে পর পর ছয় বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমার জনসমর্থনে ঈর্ষানিত হয়েবিস্তারিত পড়ুন


সুন্দরবনে বনদস্যু গুরু বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার-২

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে বনদস্যু গুরু বাহিনীর প্রধান গুরুসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দেশি তৈরি ৫টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার বেলা ১২টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন নন্দবালা খাল এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা গুরু বাহিনীর প্রধান মোঃ আনিস মোল্লা ওরফে গুরু (৩৪) এবং তার সহযোগী আকরাম সানা (৩৫) গ্রেফতার করে। এদের বাড়ি বাগেরহাটে। আটকৃতদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি একনলা বন্দুক, দুটি দোনলা বন্দুক, একটি এলজি ওবিস্তারিত পড়ুন


পিরোজপুর শহরে আগুন || ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর শহরের কেন্দ্রস্থল ক্লাব রোডে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গ্লোব লাইব্রেরীসহ  দুইটি বইয়ের দোকান এবং চিপস এন্ড বাইটস্ নামে একটি কম্পিউটার বিক্রয়ের দোকান ক্ষতিগ্রস্থ হয়। এ তিনটি দোকানের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকরা জানান। আগুনের খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শহরের প্রানকেন্দ্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial