প্রধান সূচি

আতংকে নিহতের পরিবার

কচুয়ায় দিন মজুর কেদার রায় হত্যার ৭ মাসেও আটক হয়নি কেউ

কচুয়া প্রতিনিধি :

কচুয়ায় দিন মজুর বিশ্বম্ভর রায় ওরফে কেদার রায় হত্যার ৭ মাস পার হলেও কোন আসামীকে আটক করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। উল্টো আসামীদের অব্যাহত হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে নিহতের স্ত্রী ও সন্তান।

নিহতের স্ত্রী রায় কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী কেদার রায় দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতো। গত ২৭ নবেম্বর ২০১৬ তারিখে আমার স্বামীর সাথে থাকা স্বপন বৈদ্য, ওমর আলী শেখ, ওহিদ ফকির কে আমি কাটাখালী মোড়ে বেলা ১১টায় দেখতে পাই। তখন তাদেরকে এক সঙ্গে চা খাওয়ার পর্ব শেষ করে আমার স্বামীকে নিয়ে বাগেরহাটের দেপাড়া এলাকায় রওয়ানা হয়। ওই দিন রাতেই আমার স্বামীকে তার সঙ্গীয়রা এবং অন্যান্য সহযোগীরা মাথায়, চোঁখের পাশেসহ অন্যান্য জায়গায় কুপিয়ে হত্যা করে। পরে লাশ গোপন করার উদ্দেশ্যে পশ্চিম পিপুলজুড়ি খালের মধ্যে ফেলাইয়া আতœগোপন করে। পরের দিন কচুয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ও আমাদের খবর দেয়।

ঘটনাস্থলে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। এসময়ে আমার ছেলের স্বাক্ষর নিয়ে কচুয়া থানায় একটি মামলা হয়। পরে আমি সুস্থ হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩জনকে আসামী করে মামলার আবেদন করি। বিজ্ঞ আদালত থানায় মামলার প্রতিবেদন দাখিল পর্যন্ত এই মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে বিষয়টি টের পেয়ে আমার স্বামীর হত্যাকারীরা আমার ও আমার ছেলের উপরে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বেড়াচ্ছে।

একদিকে স্বামীর হত্যার বিচার না পেয়ে ও অপরদিকে আমাদের নিরাপত্তার কারনে বর্তমানে নিজেদের জীবন বাচাঁতে পালিয়ে বেড়াতে হচ্ছে। এদিকে আইনশৃংখলা বাহিনীকে আসামীদের বিষয়ে বললেও তারা রহস্যজনক কারনে কোন পদক্ষেপ নেয়না।

কচুয়া থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে তাই এ মুহুর্তে আমাদেও কিছুই করার নাই।

মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ মাহাতাব হোসেন বলেন, নিহতের স্ত্রী আদালতে মামলা করেছেন তা আমার জানা নেই, মামলাটির বর্তমানে তদন্ত চলছে, নিহতের স্ত্রীর আবেদনটিও গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial