প্রধান সূচি

পিরোজপুরে পাকা সড়কের দাবীতে ইউনিয়নবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার :

একটি পাকা সড়কের দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নবাসী। গতকাল বুধবার দুপুরে মালিখালী ইউনিয়ন উন্নয়ন ইউনিটির ব্যানারে বাঁশখালী থেকে চাঁদকাঠী পর্যন্ত পাকা সড়ক নির্মানের দাবীতে লড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনে অংশগ্রহন করেন স্থানীয় কয়েক’শ জনসাধারণ।

এ উপলক্ষে লড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু, আতিয়ার রহমান, সুভাষ মজুমদার, বিনয় কৃষ্ণ সিকাদর, স্বপন সিকদার, বিনয় মোহন্ত, সুখময় বিশ্বাস, বাবু সিদ্দিতী, নাহার রঞ্জন বিশ্বাস প্রমুখ। বাবু ভক্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রানকৃষ্ণ বিশ্বাস।

এর আগে মালিখালী ইউনিয়ন উন্নয়ন ইউনিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial