ঈদের দিনে প্রতিপক্ষের হামলায় আহত ৫
স্টাফ রিপোর্টার :
ঈদের খুশি ভাগ করতে পারলেন না আনোয়ার সিকাদারের পরিবারের সদস্যবৃন্দ। ঈদের দিন সকালে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হতে হয় তার ও তার পরিবারের চার সদস্যদের। চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার কলারন চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত কলারন চন্ডিপুর গ্রামের মৃত মনসুর সিকাদারের পুত্র আনোয়ার সিকাদর (৩৮), তার স্ত্রী সেলিনা বেগম (২৮), ভাই মোস্তফা সিকদার (৪৬), মোস্তফা সিকদারের স্ত্রী রুলিয়া বেগম (৩৬), ছেলে এমরান সিকদার (১৭)কে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পারিবারিক সুত্রে জানা যায়, কলারন চন্ডিপুর গ্রামের হামেদ সিকদারের বাড়ির উপরথেকে যাতায়াত করতে হয় আনোয়ার সিকদার ও তার পরিবারের সদস্যদের। ১৫টি পরিবারের চলাচলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের হস্তক্ষেপে রাস্তার জায়গা নিধারণ করা হলেও হামেদ সিকদার বিভিন্ন সময় এতে বাধা প্রদান করে আসছিল।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আনোয়ার জানান, ঘটনার দিন সকালে তার ভাইয়ের ছেলে এমরান ঈদের নামাজ পরার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। এসময় প্রতিপক্ষ হামেদ সিকদারের ছেলে নুর ইসলাম, অহেদুল, জাহিদুল ও এবাদুল তাকে রাস্তা ব্যবহার করতে বাঁধা দেয় এবং মারধর করে। বিষয়টি আনোয়ার জিজ্ঞাসা করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে চিৎকার করলে তাকে বাঁচাতে তার স্ত্রী, ভাই ও ভাইয়ের স্ত্রী এগিয়ে আসে। তারা ঘটনা স্থলে আসলে তাদেরকেও হামেদ সিকদারের ছেলেরা লাঠি দিয়ে মরধর শুরু করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের হাসপাতালে নিয়ে আসেন।
