প্রধান সূচি

ভান্ডারিয়ায় ঈদের শেষ মুহুর্তে কেনা কাটায় ফুটপাতের দোকানে ভিড়

ভান্ডারিয়া প্রতিনিধি :

মুসলীম ধর্মাবলম্বীদের বছরের বৃহৎ ধর্মীয় উৎসব পবীত্র ঈদুল ফিতর। আর এই দিন শ্রেণি ভেধাবেদ ভুলে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নতুন পোষাক এবং তার সাথে ম্যাচ করে পুরুষেরা পাঞ্জাবি, টুপি, জুতা এবং তরুন-তরুনী, কিশোর, কিশোরী, যুবকসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ নতুন পোষাক এবং পোষাকের সাথে ম্যাচ করে কসমেটিক্স কিনতে শুরু হয় রমজানের শুরু থেকেই। আর কেনা কেটা চলতে থাকে চাঁদ রাত্রী পর্যন্ত।

ভান্ডারিয়া বাজারে বেশ কয়েক দিন ঘুরে দেখা গেছে দুর দুরান্ত থেকে আসা ক্রেতারা সকাল ১০টা থেকে ১২টার পর্যন্ত কেনা কাটা করে থাকে। এবং স্থানীয়রা বিকেল থেকে অধিক রাত পর্যন্ত কেনা কাটা করে থাকে। ভান্ডারিয়া বাজারে গতকাল শনিবার হাটের দিন থাকায় বাজার ঘুরে দেখা গেছে ফুট পাতের দোকান গুলোতে নিন্ম আয়ের মানুষের উপচে পরা ভিড়। বিভিন্ন বয়সী নারী-পুরুষ তাদের প্রয়োজনীয় পোষাকসহ অন্যান্য জিনিস কিনতে বড় বড় দোকান, সপিংমল, লেডিস ফ্যাসন, কসমেটিক্স এর দোকান ছাড়াও ফুটপাতের দোকানে ক্রেতাদের লক্ষণীয় ভিড়। পোষাক ছাড়াও টুপি, আতর, মেয়েরা চুড়ি, কসমেটিক্স কিনতে ভিড়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial