নারীদের ক্ষমতায়নে ইন্দুরকানীতে যুব নারীদের প্রশিক্ষণ
ইন্দুরকানী প্রতিনিধি :
নারীদের ক্ষমতায়নে ইন্দুরকানীতে যুব নারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম, আহসানুল ছগির, মৎস্য নার্সারার আসাদুজ্জামান প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে এ উপজেলায় নারীদের মৎস্য চাষের আগ্রহ বৃদ্ধি ও নারীদের সামনে নিজের পায়ে দাড়াবার জন্য স্বাবলম্ভী হওয়ার লক্ষে এ প্রশিক্ষণ দেয়া হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় জমে উঠেছে ঈদ বাজার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে জেপি’র ইফতার মাহফিল »
