প্রধান সূচি

হবিগঞ্জের সুখিয়া হত্যার বিচারের দাবীতে

মঠবাড়িয়ায় দলিত পরিষদের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি :

হবিগঞ্জে সন্ত্রাসী সাইদুর কর্তৃক সুখিয়া’কে ধর্ষণ শেষে হত্যার প্রতিবাদ ও জড়িত হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মঠবাড়িয়া দলিত পরিষদ ও বাংলাদেশ রবিদাস ফোরামের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে স্থানীয় পৌরসভার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন বক্তব্য রাখেন, উপজেলা দলিত পরিষদের সভাপতি যোগেন রবিদাস, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শুরেণ রবিদাস, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল রায়, দলিত পরিষদের নেতা পলাস দাস, উপজেলা রবিদাস ফোরামের নেতা দিপক রবিদাস প্রমূখ।

উল্লেখ্য, গত ১২ জুন সন্ত্রাসী সাইদুর সুখিয়াকে ধর্ষণ শেষে হত্যা করে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial