রবিবার কাউখালীতে আসছেন আনোয়ার হোসেন মঞ্জু
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে রবিবার এক দিনের সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ মেজবাউদ্দিনের স্বাক্ষরিত সফরসুচীতে জানাগেছে, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আজ সকাল ১১টায় কাউখালী আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ বন অধিদপ্তরের আওতাধীন ‘বাংলাদেশের পাঁচটি উপকুলীয় জেলায় বনায়ন’ প্রকল্পের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করবেন।
পরে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নে পূর্ব আমড়াজুড়ি হাইস্কুল মাঠ, কাউখালী মানিক মিয়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, চিরাপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এবং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সুবিধা বঞ্চিত অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে কাপড় বিতরণ করবেন।
Please follow and like us:
« কচুয়ায় পল্লী সমাজকে সয়ং সম্পুর্ন ঘোষনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভাগ্য উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু »
