কাউখালীতে জাতীয় ছাত্র সমাজের (জেপি) ইফতার মাহফিল
কাউখালী প্রতিনিধি :
কাউখালী উপজেলা জাতীয় ছাত্র সমাজ (জেপি) উদ্যোগে বৃহস্পতিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জেপির সভাপতি মাহবুবুর রহমান খান, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, জেপি নেতা খান মোঃ বাচ্চু, উপজেলা যুব সংহতির আহবায়ক জাকির হোসেন নসু, সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, যুগ্ম-আহবায়ক শেখ লিটন, মোঃ শামীম হোসেন, নুরুজ্জামান মনু, মঞ্জু সেনার নাহিদ বাচ্চু প্রমুখ ।
এ সময় জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।
Please follow and like us:
« আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বিষয়ে ইন্দুরকানীতে কৃষকদের প্রশিক্ষণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জেলা বিএনপি’র সভাপতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে ইন্দুরকানীতে বিএনপির সংবাদ সম্মেলন »
