Sunday, June 4th, 2017
সুন্দরবন রক্ষায় সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে … প্রধানমন্ত্রী
ঢাকা অফিস : প্রকৃতির ভারসাম্য রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন সুরক্ষায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ৯৭ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন সুন্দরবনের একটি এলাকা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। দেশের উন্নয়নে তাঁর সরকার যে পদক্ষেপই নিক না কেন একটা বিষয় সবসময়ই খেয়াল রাখা হয় সুন্দরবন যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। প্রধানমন্ত্রী আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০১৭বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ || ধর্ষক গ্রেফতার
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া উপজেলায় নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার ১০ দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাতে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলায় ছোট শৌলা গ্রাম থেকে দুলাল হাওলাদার (২৯)কে গ্রেফতার করেছে। দুলাল হাওলাদার উপজেলার ছোট শৌলা গ্রামের মোঃ মালেক হাওলাদারের ছেলে। মামলা সুত্রে জানা গেছে, স্থানীয় ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী (১৪)কে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল প্রতিবেশী ষ্টুডিও ব্যবসায়ী এক সন্তানের জনক দুলাল হাওলাদারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পাখি সুরক্ষায় গাছে মাটির পাত্র স্থাপনের কার্যক্রম শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পাখির অভয়াশ্রম ও আবাসস্থল নিশ্চিত করার লক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে গাছে মাটির পাত্র হাড়ি-কলস স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় পাইকগাছার গদাইপুর ফুটবল খেলার মাঠের পাশে বাগানের গাছে মাটির হাড়ি-কলস স্থাপনের উদ্বোধন করা হয়। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা রতন কুমার ভদ্র, সাংবাদিক আফরা নাজলীন, রিপন হোসেন, শ্যাম সুন্দর ভদ্র, পাইকগাছা আলোকযাত্রা দলের কাজী রিয়া ইসলাম, রুনী, সুমাইয়া ইসলাম, সুমা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরসীম।বিস্তারিত পড়ুন
পাইকগাছায় শালিসী বৈঠকে মৎস্যচাষীকে মারপিট || ঘেরের বাসায় অগ্নিসংযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মৎস্য ঘেরের মধ্য দিয়ে পানি সরবরাহের ক্যানেল তৈরী করাকে কেন্দ্র করে শালিসী বৈঠকে এক মৎস্য চাষীকে মারপিট করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শালিসী বৈঠকের পর মৎস্য চাষীর ঘেরের একটি বাসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মৎস্য চাষী থানায় অভিযোগ করেছেন। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গড়ইখালী গ্রামের মৃত মাসুদ হোসেন গাজীর ছেলে মুরাদ হোসেন গাজী (৩৫) বাইনবাড়িয়া মৌজায় বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী রেজিষ্ট্রি চুক্তির মাধ্যমে ৪০ বিঘা জমি নিয়েবিস্তারিত পড়ুন
স্কায়ারের এ্যালমেক্স ওষুধের বোতলে কাঠের গুড়া !
মঠবাড়িয়া প্রতিনিধি : দেশের নামিদামী ওষুধ তৈরির প্রতিষ্ঠান স্কায়ারের এ্যালমেক্স কৃমিনাশক ওষুধের বোতলের মধ্যে কাঠেরগুড়া আকৃতির ময়লা পাওয়া গেছে। আর এটা যাচাই-বাছাই ও ব্যবসায়ীকে ফেরত দিতে এসে ঔষধ কোম্পানীর লোকজনের হাতে ক্রেতা হলেন লাঞ্ছিত। ওই কোম্পানীর ম্যানেজার ক্রেতাকে পুলিশে দেওয়ার হুমকিও দিলেন। আজ রবিবার দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের ফার্মেসী রোডস্থ আরিফ মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। ভূক্তভোগী মনিরুজ্জামান হাওলাদার জানান, আমি গত ৩ দিন আগে আমার দুটি শিশু বাচ্চাকে (১৬ মাস ও ৫ বছর) কৃমিনাশক ওষুধ খায়ানোর জন্য আরিফ মেডিকেল হল থেকে এ্যালমেক্স নামেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মর্কার লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরের বাসষ্টান্ড সংলগ্ন হোটেল আল আমিন (আবাসিক) থেকে মোঃ শহিদুজ্জামান আনসারী (৫২) নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ১২টার দিকে হোটেলের ১২নং রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। শহিদুজ্জামান আনসারী বাগেরহাট আদালতের সিএসআই হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মোঃ শহিদুজ্জামান আনসারী গোপালগঞ্জ জেলার করপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে স্ত্রীসহ দুই জনকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় স্ত্রী ও এক মাদ্রাসা ছাত্রকে হত্যার দায়ে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে ফাঁসির দন্ডাদেশ দিয়েছেন আদালত। হত্যাকান্ডের প্রায় ১৬ বছর পর আজ রবিবার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ জাকারিয়া হোসেন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আবুল কালামকে ২০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। আসামি পলাতক থাকায় বিচারক তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আবুল কালাম মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। বাগেরহাটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শরৎচন্দ্র মজুমদার বলেন, গুলিশাখালী গ্রামের মোঃ আবুল বাশারত হাওলাদারের ছেলেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় দখলমুক্ত করা হলো ১০ একর চরভরাটি সরকারি সম্পত্তি
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ভূমিদস্যুদের দখলে থাকা ১০ একর চরভরাটি সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী রাড়–লী ক্যাম্প পুলিশের উপস্থিতিতে দীর্ঘদিন বেদখলে থাকা সরকারি সম্পত্তি দখলমূক্ত করেন। উল্লেখ্য, উপজেলার গদাইপুর ও রাড়–লী ইউনিয়নের সীমান্তবর্তী কপোতাক্ষ নদের পশ্চিম পাশে হিতামপুর মৌজায় জেগে ওঠা চরভরাটি জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের মধ্যে দখল-পাল্টা দখলের প্রতিযোগিতা চলে আসছিল। ফলে সরকারি এ সম্পত্তি দীর্ঘদিন সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবশেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সরকারি সম্পত্তি দখলমুক্ত হওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
