ইন্দুরকানীতে মোবাইল ফোন ভিত্তিক অনলাইন মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে মোবাইল ফোন ভিত্তিক অনলাইন মনিটরিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ ও জাগো নারীর আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উপজেলার ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি সচিব মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, বালিপাড়া সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নিরু নাজনিন, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর প্রতিনিধি স্বপন কুমার মালী, জাগো নারীর প্রতিনিধি কিশোর কুমার দাস, শামীম হোসেন, এস. এম আহাদ প্রমুখ। প্রশিক্ষণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিসহ উপজেলার পত্তাশী ও বালিপাড়া দুই ইউনিয়নের স্বাস্থ্য সহকারি, ইউনিয়ন তথ্য কেন্দ্রের প্রতিনিধি ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।
