প্রধান সূচি

Saturday, May 27th, 2017

 

পিরোজপুরে সামাজিক বনায়নে উপকারভোগীদের প্রশিক্ষণ

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে সামাজিক বনায়নের উপকারভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বন বিভাগের পিরোজপুর কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দেশের ৫টি উপকূলীয় জেলায় বনায়ন শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাট সামাজিক বন বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে। পিরোজপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা দিপংকর রায়ের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরূপকাঠী উপজেলা বন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, ইন্দুরকানি উপজেলা বন কর্মকর্তা আক্তারুজ্জামান, মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা শামসুল কবির, নাজিরপুর উপজেলা বন কর্মকর্তা ইউসুফ আলী হাওলাদার, পিরোজপুর সদর উপজেলার সহযোগী রেঞ্জ কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন। অনুষ্ঠানে পিরোজপুর সদর, নাজিরপুর ও ভান্ডারিয়া উপজেলার ৫২বিস্তারিত পড়ুন


দুরন্তপনা

গরমে অস্থির জনজীবন। গ্রীষ্মের এই তীব্র তাপদাহ থেকে একটু স্বস্তি পেতে স্বরূপকাঠির সন্ধ্যা নদীর শাখা শীতলা খালে থানা সংলগ্ন ব্রীজের উপর থেকে এ কিশোর ছেলেটি খালে লাফালাফি করে মেতে উঠেছে দুরন্তপনায়। আজ শনিবার ভরদুপুরে ওই ব্রীজের উপর থেকে ছবিটি তুলেছেন স্বরূপকাঠী প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ।


মঠবাড়িয়ায় নসিমন চাপায় বৃদ্ধ নিহত ॥ আহত ১

মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া-চরখালী সড়কের সাফা বন্দর নামক স্থানে আজ শনিবার সকালে নসিমন চাঁপায় এছাহাক হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। এ সময় শামসুল হক (৭২) নামের  অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়। আহত শামসুল হককে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। নিহত এছাহাক হাওলাদার উপজেলার ধানী সাফা গ্রামের মৃত মোমেদ হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে আপন দুই ভায়রা এসাহাক হাওলাদার ও হাজী শামসুল হক ধানীসাফা হাইস্কুলের সামনের সড়কের পাশে শ্যালক মালেক ভূঁইয়ার চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় মুসুল্লীবাড়ি থেকে সাফাগামীবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সড়ক র্দূঘটনায় ২ ভ্যান চালক নিহত : আহত ৫  

বাগেরহাট প্রতিনিধি :           বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় সড়ক র্দূঘটনায় ফারুক শেখ (৩৫) ও উত্তম বৈরাগী (৪৫) নামের দুই ভ্যান চালকের করুন মৃত্যু হয়েছে। শনিবার সকালে সাড়ে ১০টার দিকে খুলনা-মংলা মহাসড়কের কাটাখালী মোড় এলাকায় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে ভ্যানে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। নিহত ফারুক শেখ ফকিরহাট উপজেলার সাতবাড়ীয়া গ্রামের শাহদাত হোসেনের ছেলে ও উত্তম বৈরাগী চাদেরডোন গ্রামের নরেন বৈরাগীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন,বিস্তারিত পড়ুন


ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি : ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির নির্বাচন-২০১৭ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তাজউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ বরকত হোসেন হাওলাদার, উপ-তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ফাহাদ এবং সহ-সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন। ঢাকায় অধ্যয়নরত প্রায় চার শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে ভোটের মাধ্যমে সভাপতি মাহামুদ হাসান ইমরান, সহ-সভাপতি মিজানুর রহমান সুমন, সহ-সভাপতি মোঃ জাসেম আলম তাইফ, সাধারণ সম্পাদক এসএম সাইফুল সাগর, যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial