প্রধান সূচি

Sunday, May 7th, 2017

 

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের গোলপাতা কূপের ৬ বন কর্মকর্তা-কর্মচারী সাসপেন্ড

  কন্ঠ রিপোর্ট : সুন্দরবনের এক মাস আগে শেষ হওয়া গোলপাতা আহরণ মৌসুমে সুন্দরী কাঠসহ বিভিন্ন কাঠ চুরিতে সহযোগিতা ও বনজ সম্পদ রক্ষায় অবহেলার অভিযোগে শরণখোলা রেঞ্জের দুই বন কর্মকর্তাসহ ৬ বনকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি শরণখোলা রেঞ্জ অফিসের স্টেশন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মচারীদের কর্তব্যে অবহেলার অভিযোগ এনে তাদের কৈফিয়ত তলব করেছেন সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও। বরখাস্তকৃতরা হলেন শরণখোলা গোলপাতা কূপের কূপ অফিসার মোঃ আমজাদ হোসেন, সহকারী কূপ অফিসার মোঃ মোবারেক হোসেন, বনরক্ষী হারুণ অর রশীদ ও আব্দুল আউয়াল, নৌকা চালক মোঃ সেলিম সরকার, নূরুল ইসলাম, মোঃ বাদশা শেখ ওবিস্তারিত পড়ুন


সন্তানকে বাঁচাতে গিয়ে বাস চাঁপায় মায়ের মর্মান্তিক মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় সন্তানকে বাঁচাতে গিয়ে বাস চাঁপায় কুলসুম বেগম (৩৫) নামের এক মায়ের মর্মান্তিক মৃত্য হয়েছে। রবিবার সকালে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের দফাদার বাড়ি সংলগ্ন ষ্টীল ব্রীজে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত কুলসুম উপজেলার কচুবাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিম গাজীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানাযায়, দফাদার বাড়ি সংলগ্ন ব্রীজে পাথরঘাটা-মঠবাড়িয়া গামী উভয় দিক থেকে দ্রুত গতিতে একটি বাস ও একটি ট্রলি উঠে পড়লে চালকরা সংঘর্ষ এড়াতে হার্ড ব্রেক করলে মায়ের কোলে থাকা ছাব্বির (৭) বাস থেকে ছিটকে ব্রীজে ওপর পড়ে যায়। এসময় মা কুলসুম সন্তান ছাব্বিরকে বাঁচাতে গিয়ে বাস (বরগুনা – ৩৮৭৭)বিস্তারিত পড়ুন


পিরোজপুরে দলীয় কোন্দলে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

ষ্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের স্থানীয় দলীয় কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিরোজপুর সদর থানার কদমতলায় সাকিব (১৭) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঐ ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের ধোপাবাড়ী ব্রিজের কাছে মতি খানের বাড়ীর সামনে। হামলায় সাকিবসহ মটরসাইকেলে থাকা তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে সাকিবকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। গতকাল রবিবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিব। নিহত সাকিব অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আলতাফ হোসেনের ছেলে ও স্থানীয়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : ২০১৭-১৮ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে পিরোজপুর জেলার অত্যাবশ্যকীয় দাবীসমূহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবার জন্য বাজেট – সবাই মিলে বাজেট এই শ্লোগানকে সামনে রেখে রবিবার সকালে শহরের দি চেম্বার অব কমার্স মিলনায়তনে বেসরকারি সংগঠন গণতান্ত্রীক বাজেট আন্দোলন এ সভার আয়োজন করে। সংগঠনের জেলা কমিটির আহবায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের বাজেট তৈরীর বিভিন্ন দিক তুলে ধরেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন। এসময় তিনি বলেন, জাতীয় বাজেট আমাদের অর্থনৈতিক কর্মকান্ডেরএকটি গুরুত্বপূর্ন অধ্যায়। গ্লোবাল ইকোনোমিক ইউএসএ একটি গবেষনাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে বারটি দোকান পুড়ে ছাই || ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  স্বরূপকাঠি প্রতিনিধি : জেলার স্বরূপকাঠি উপজেলার সমোদয়কাঠি ইউনিয়নের জুলুহার বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে এ অগ্নি কান্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়সূত্রে জানাগেছে। পুড়ে যাওয়া দোকানগুলো কাঠের তৈরি বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের পুড়ে যাওয়া ১২ টি দোকানের মধ্যে বাবুলের লন্ড্রী, নারায়নের ইলেট্রনিক্স, সুনিলের মুদি, আক্কাসের গাড়ীর গেরেজ, সুনিলের কনফেশনারী, আলীর মুদি, করিমের সেলুন, রনজিৎতের মুদি, ইন্দ্রশীলের সেলুন, মানবের মুদি, পলাশের সেলুন, শামিমের মুদি মনহারি দোকান। এছাড়াও আগুনে পার্শ্ববর্তী কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। স্বরূপকাঠিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial