প্রধান সূচি

Sunday, April 30th, 2017

 

দেশের উন্নয়নে নারীদেরও ভূুমিকা নিতে হবে …. এ কে এম এ আউয়াল

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল বলেছেন, দেশের উন্নয়নে নারীদেরও ভূুমিকা নিতে হবে। সেক্ষেত্রে  নারীদের অগ্রাধিকার দিতে হবে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার দেশে নারীদের ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার একটি নারীবান্ধব সরকার। জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বর্তমান সরকার নারীদের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। আজ রবিবার বিকেলে পিরোজপুরে জেলা জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নব গঠিত জেলা কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাবিস্তারিত পড়ুন


আজকের শিশুরাই আগামী দিনে রাষ্ট্রের নেতৃত্ব দিবে … মহিউদ্দিন মহারাজ

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনে রাষ্ট্রের নেতৃত্ব দিবে। এদের মধ্য দিয়েই আমাগী দিনে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হবে। তারা হবে রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা। তাই শিশুরা যাতে সঠিকভাবে লেখাপড়া করে একজন মেধাবী ও যোগ্য মানুষ হতে পারে সেদিকে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকসহ সকলের দৃষ্টি রাখতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও যাতে শিশুরা বিকশিত হতে পারে সে ব্যবস্থাও করতে হবে। তাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও মনোনিবেশ ঘটাতে হবে। আজ রবিবার পিরোজপুরে জেলা সাংস্কৃতিক উৎসব-২০১৭ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জলবায়ু বিষয়ক মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানে অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে টিআইবি-সনাকের উদ্যোগে রবিবার সকালে পিরোজপুর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক পিরোজপুরের সভাপতি এডভোকেট এম এ মান্নান, সনাক সদস্য প্রফেসর রুহুল আমীন, সুজন-পিরোজপুরের সভাপতি মুনিরুজ্জামান নাসিম, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, উদীচির সাধারণ সম্পাদক খালিদ আবু, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদিকা খালেদা আক্তার হেনা ও সুশাসনের জন্য প্রচার অভিযান-সুপ্র’র সদস্য সচিব মাইনুল আহসান মুন্না। সভায় বক্তাগণ জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতর বাস্তবায়ন, যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত দেশ কর্তৃক প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার পূরণের আবারও আহবায়নের পাশাপাশিবিস্তারিত পড়ুন


সুস্থ হয়ে কলেজে যেতে চায় অনার্সের ছাত্র সারাফাত

ষ্টাফ রিপোর্টার : দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সারাফাত খান পুনরায় শ্রেণিকক্ষে ফিরতে চায়। তবে এখানে নির্দয় বাস্তবতা হলো- তার এই ইচ্ছে পূরণ আমার এবং আপনার মানবিক সহযোগিতার ওপর নির্ভরশীল। কেননা, শ্রেণিকক্ষে ফিরতে হলে তাকে প্রথমত দুই পায়ে ভর দিয়ে চলতে হবে, বাঁচতে হবে। এর জন্য তার প্রয়োজন উন্নত চিকিৎসা। যা ব্যয়বহুল। সারাফাতের দরিদ্র অসচ্ছল পিতা সরোয়ার খান সন্তানের এ চিকিৎসা ব্যয় বহন করতে অক্ষম। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছেলে সারাফাতকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশবাসীর কাছে সহযোগিতা চান দরিদ্র পিতা-মাতা। সারাফতের মা ফিরোজা বেগম জানান, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দীবিস্তারিত পড়ুন


প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ || চিতলমারীতে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন ও বিক্ষোভ সমাবেশ

  চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, ক্লাশ  বর্জন ও  অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় অবিভাবক মহল ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এলাকাবাসি ও শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, উপজেলার বড়গুনি মেহেরুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার মন্ডলের বিরুদ্ধে কতিপয় স্বার্থনেষী দুর্নীতির অভিযোগ এনে  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে রবিবার সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ, ক্লাশ বর্জনবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ট্রলারের ধাক্কায় আয়রণ ব্রিজ বিধ্বস্ত

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে মালবাহী ট্রলারের ধাক্কায় আয়রণ ব্রিজ বিধ্বস্ত হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার চাড়াখালী নদীর উপর নির্মিত চাড়াখালী আয়রণ ব্রিজটি এম. ভি হাওলাদার-১ নামে একটি মালবাহী ট্রলার ধাক্কা দিলে ব্রিটির মাঝখান থেকে ভেঙ্গে যায়। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসী খেয়ার মাধ্যমে পারাপার হচ্ছে। জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি ক্ষতিগ্রস্থ হওয়ায় এলাকাবাসীসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। তবে সাময়িক অসুবিধার জন্য অস্থায়ী খেয়ার মাধ্যমে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, মালবাহী ট্রলারের ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্থ হয়েছে।  


রাস্তা কেটে চলাচলে বাঁধা ! মঠবাড়িয়ায় দুই পরিবার অবরুদ্ধ

  এস.এম. আকাশ, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চলাচলের একমাত্র রাস্তা কেটে ফেলায় দুটি পরিবারের লোকজন গত সাত দিন ধরে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন-যাপন করছে। ভুক্তভোগি ওই পরিবার দুটি স্থানীয় থানা পুলিশে অভিযোগ করেও কোন সুফল পায়নি। ফলে চরম দুর্ভোগে পরেছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা ও কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলার বড় শৌলা গ্রামের কৃষক আবদুল লতীফ ফকির ও তার ভাই হেমায়েত ফকিরের বাড়িতে ঢোকার একমাত্র রাস্তাটি প্রতিপক্ষ প্রভাবশালী দুই সহোদর শাহ আলম ও হালিম ফকির প্রকাশ্যে কেটে ডোবার সাথে মিশিয়ে দেয়। ফলে গত ৭দিন ধরে দুই পরিবারের চলাচলবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা অনুষ্ঠানে অভিযোগ করেও বন্ধ হয়নি বিয়ে

ফিরোজ মাহমুদ, নাজিরপুর : নাজিরপুর উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণার অনুষ্ঠান চলাকালে লিখিত অভিযোগ করেও বন্ধ করা যায়নি বাল্যবিয়ে। ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া এক স্কুল শিক্ষার্থীকে এক কিশোরের সাথে বিয়ে দেয়ার যড়যন্ত্র চলছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবস্থা নেয়ার জন্য লিখিত অভিযোগ করেন ওই কিশোর ছেলেটির বাবা। এ অভিযোগের পর ছেলে-মেয়েকে ম্যানেজ করে মেয়ের বাবা ভুয়া কাজীর মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মেয়েকে ছেলের ঘরে তুলে দেন। গতকাল রবিবার সকালে ছেলের বাড়ীতে গিয়ে নববধূকে ওই বাড়ীতে দেখা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন


বরিশালে জলাবদ্ধতায় বোরো ব্যাপক ধানের ক্ষতি

বিধান সরকার, বরিশাল : বৈশাখের ২ তারিখ থেকে টানা বৃষ্টি, একনাগাড়ে সাত দিন বৃষ্টি ঝরেছে। সেই বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বরিশালের নীচু জমিতে। ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের, ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। বিশেষ করে জেলার আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদী উপজেলারে কোনো কোনো স্থানে বেরো ধানের ক্ষতি হয়েছে ২০ ভাগের অধিক। মাঠে জল জমায় ধান কাটতে যেমন বদলা খরচ বেড়েছে, অপরদিকে পানিতে ডোবা ধানের মূল্য মণ প্রতি দুই থেকে আড়াই শ’ টাকা কম দরে বিক্রি করতে হচ্ছে। বোরোর পরে সামনে আমন ধানের বীজ বপন নিয়ে চিন্তিত কৃষকরা। তাদের অভিযোগ, এমন সমস্যার দিনেবিস্তারিত পড়ুন


ইয়াবা সেবন || ইন্দুরকানীতে যুবলীগের সাধারণ সম্পাদককে জরিমানা

  ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে ইয়াবা সেবন করায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে উপজেলার উমেদপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (২৫)কে ইন্দুরকানী থানা পুলিশ ইয়াবা সেবন অবস্থায় টগড়া এলাকা থেকে আটক করে। পরে পুলিশ ইয়াবা সেবনকারী যুবলীগ নেতাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা শুনানি শেষে তাকে ৪ হাজার টাকা জরিমান করেন। পরে আর ইয়াবা সেবন করবে না এই শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পায়। ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial