প্রধান সূচি

Sunday, April 23rd, 2017

 

রক্তস্বল্পতা দূর করতে যা খাবেন

কন্ঠ ডেস্ক : রক্তস্বল্পতার রোগীদের থ্যালাসেমিয়ার বাহক ধরা হয়। তাই রক্তস্বল্পতাকে অবহেলা করা উচিত নয় মোটেই। যত দ্রুত সম্ভব এই সমস্যাকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। মূলত দেহের আয়রনের অভাব থেকেই এই সমস্যা বাড়তে থাকে। তাই রক্তস্বল্পতা সমস্যা দূর করতে দেহে আয়রনের পরিমাণ সঠিক রাখা প্রয়োজন। আর এর জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার। আজকে চিনে নিন এমন সহজলভ্য কিছু খাবার যা রক্তস্বল্পতার হাত থেকে রক্ষা করবে আপনাকে। মধু : মধু এমনিতে খাওয়া হয়ে উঠে না। কিন্তু মধু খুবই কার্যকরী রক্তস্বল্পতা দূর করতে। চিনির পরিবর্তে নানা খাবারে যোগ করতে পারেন মধু।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন ও একজনের সাত বছরের জেল

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন এবং একজনকে সাত বছরের জেল দিয়েছে আদালত। এছাড়া আদালত সাজাপ্রাপ্ত তিনজনকেই জরিমানা করেছেন। রবিবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার কালিকাঠি গ্রামের ফরিদ মহাজনের ছেলে মোঃ তছলিম হাসান বাপ্পি মহাজন (২৩), বাপ্পির বন্ধু একই এলাকার ইনছাফ আলী মহাজনের ছেলে মোঃ ইমরান মহাজন (২২) এবং বাপ্পির পিতা মোঃ শহিদুল ইসলাম ফরিদ মহাজন (৪৯)। আদালত বাপ্পি ও ইমরান প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রমবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে হাজারো শিক্ষার্থী’র শপথ

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শপথ নিয়েছে হাজারো শিক্ষার্থী। রবিবার সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানে আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। অনুষ্ঠানে এ সময় জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং কে লাল কার্ড দেখিয়ে শপথ নেয় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। শপথ অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কাল বৈশাখীর আঘাত

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে হঠাৎ করে আঘাত হানে কাল বৈশাখী ঝড় ও পাশাপাশি ভারি বর্ষন। শনিবার রাত ১০টার দিকে এ বৈশাখী ঝড় আঘাত হানে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কিছু কাঁচা বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান এবং গাছপালা ভেঙে পড়েছে। ঝড়ে জেলা সদরের শংকরপাশা ইউনিয়নে জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে যায় এবং স্কুলের মূল ভবনটি ক্লাস করার অনুপযোগী হয়ে পড়ে। এছাড়াও কয়েকটি ঘর বির্ধ্বস্ত হয় ও বহু গাছপালা উপড়ে পড়ে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আচমকা এ ঝড়ে কৃষিরও ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।


ঝড়ে বিদ্যুৎ বিপর্যয় || কাউখালীসহ চার উপজেলা ২০ ঘন্টা অন্ধকারে

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালীতে ঝড়-বৃষ্টির মৌসুমের শুরুতেই চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে হালকা ঝড়-বৃষ্টিতে ২০ ঘন্টা ধরে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছেন কাউখালী উপজেলাসহ ভান্ডারিয়া, মঠবাড়িয়া, বামনা, পাথরঘাটার কয়েক লক্ষ  বিদ্যুৎ  গ্রাহক। বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, কাল  বৈশাখীসহ  মৌসুমী দুর্যোগ মোকাবেলায় পল্লী বিদ্যুৎ সমিতির পূর্ব প্রস্তুতি না থাকায় অল্প ঝড়-বৃষ্টি হলেই বিদ্যুৎ বিপর্যয়  দেখা দেয়। জানা গেছে, কাউখালীতে প্রায় পাঁচ মাস পর শুক্রবার  রাতে ও শনিবার সন্ধ্যায় বৃষ্টিপাতের সাথে হালকা ঝড় বয়ে যায়। এতে শুক্রবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ১২ ঘন্টা পরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ১২ মন জাটকা জব্দ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া মৎস্য কর্মকর্তা থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ১২ মন জাটকা জব্দ করেছে। বলেশ্বর নদী তীরবর্তী উপজেলার জানখালী গ্রামের পাইকারী মাছ বিক্রেতা গফফারের বাড়ি থেকে প্যাকেটজাত করা এ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থ্যদের মাঝে বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, স্থানীয় অসাধু মৎস্য ব্যবসায়ী গফফার মিয়া জাটকা ইলিশ মজুদ করে সরবরাহের চেষ্টা করছিল। এ সময় জাটকা জব্দ করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে গফফার পালিয়ে যায়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial