Thursday, April 6th, 2017
হত্যা মামলার সাক্ষ্য দিতে না আসায় তদন্ত কর্মকর্তার দন্ড
স্টাফ রিপোর্টার : হত্যা মামলায় সাক্ষ্য দিতে না আসায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআইকে দন্ড দিয়েছে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ পুলিশ কর্মকর্তাকে ২৫০ টাকা জরিমানা অনাদায়ে পাঁচ মাসের কারাদন্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুল কবির বর্তমানে বাগেরহাটের চিতলমারী থানার এসআই হিসেবে কর্মরত। আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৬ ফেব্রুয়ারি পিরোজপুর পৌর এলাকার ছোট খলিশাখালী গ্রামের জাহিদুল মৃধা খুন হন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান পিরোজপুর থানার তৎকালীন এসআই মনিরুলবিস্তারিত পড়ুন
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে বর্ণাঢ্য র্যালী
স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেন, অরিতিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) রিয়াজউদ্দিন পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান খালেক, নেজারত ডেপুটি কালেক্টর আস সাদিকুজ্জামান, পিরোজপুর শেখ রাসেল ক্রীড়া চক্রেরবিস্তারিত পড়ুন
