প্রধান সূচি

Wednesday, April 5th, 2017

 

পিরোজপুরে মৎস্যজীবীদের বিক্ষোভ ও মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : ৫ দফা দাবী আদায়ে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জেলার মৎস্যজীবীরা। বুধবার সকালে ডিসি অফিস সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির জেলা সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল হাওলাদার, জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক নরোত্তম কুমার দাস, মৎস্যজীবী নেতা আলতাফ হাওলাদার, খান রুস্তুম আলী, শহিদুল ইসলাম, আবুল খায়ের, মোস্তাফিজ হক, জগদিশ চন্দ্র মন্ডল, কুদ্দুস মোল্লা ও আলমগীর হোসেন প্রমুখ।


শ্রীরামকাঠী ইউপি নির্বাচন নিয়ে শংকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি উত্তম কুমার মৈত্র প্রতিদ্বন্দ্বি এক স্বতন্ত্র প্রার্থী’র (আওয়ামী লীগ বিদ্রোহী) বিরুদ্ধে প্রভাব বিস্তার, বহিরাগত সন্ত্রাসী ও চিহিৃত ডাকাতদের দিয়ে সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদান, বিভিন্নমূখী নাশকতা এবং নিরাপত্তার আশংকা করে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কেন্দ্র থেকে মনোনয়ন পাওয়া আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী উত্তম কুমার মৈত্র অভিযোগ করে বলেন, পিরোজপুরের এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা স্থানীয় দলীয় মতামতকে প্রধান্য না দিয়ে গোপন বৈঠক করে নাজিরপুরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial