Monday, April 3rd, 2017
পিরোজপুর সুবর্ণ জয়ন্তী উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন ।। স্বাধীনতা, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার প্রশ্নে নিরপেক্ষ সাংবাদিককতা কাম্য নয় …. ইকবাল সোবহান চৌধুরী
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, স্বাধীনতা, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার প্রশ্নে সাংবাদিকদের নিরপেক্ষ অবস্থান গ্রহণের সুযোগ নেই। পাশাপাশি সাংবাদিকদের রাজনৈতিক সচেতন হয়ে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দল নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে হবে। স্বার্থান্বেষী ও অসাধু সাংবাদিকদের চিহ্নিত ও বর্জন করে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আজ সোমবার পিরোজপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তীর বছর ব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন দুপুরে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানবিস্তারিত পড়ুন
