Tuesday, March 28th, 2017
ভান্ডারিয়া দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত
ভান্ডারিয়া প্রতিনিধি : দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলার ভান্ডারিয়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচ.এম জহিরুল ইসলাম, ওসি (তদন্ত) শেখ আউয়াল কবির, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, ইকড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হুমাযুন কবির, বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন খান, দুপ্রকবিস্তারিত পড়ুন
পাইকগাছায় শিক্ষক ও শিক্ষার্থীকে নতুন পোশাক বিতরণ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পোশাক বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, ওসি মারুফ আহম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, এসআই এনায়েত শিকদার, পরিচালনা পর্ষদের সদস্য মোস্তফা সানা, সুব্রত সানা, পলাশ ঢালী, মনোজিৎ ঢালী ও জুলেখা বেগম। স্বাগত বক্তব্যবিস্তারিত পড়ুন
পাইকগাছায় জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জাতীয় ছাত্র সমাজের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্র সমাজের সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপা’র সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক সামছুলহুদা খোকন, পৌর জাপা’র ভারপ্রাপ্ত সভাপতি গাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাপা নেতা সরদার ফরিদ আহম্মেদ, এ্যাডঃ অরুন জ্যোতি মন্ডল, প্রভাষ সরকার, সোহরাব হোসেন, আবুল গাজী, জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতি শেখ আব্দুল আজিজ, পৌর সভাপতি তৌহিদুজ্জামান লেলিন, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, ছাত্রসমাজের পৌর সভাপতিবিস্তারিত পড়ুন
গাছের সাথে শত্রুতা
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামে দুর্বৃত্তরা একটি বাগানে ঢুকে ছোট-বড় ১৬-১৭টি সুপারী ও গোলাপ গাছের চারা কেটে ফেলেছে। গত ২৭ মার্চ রাতে ফকির মোঃ হুমায়ুন কবিরের (সাইফুল্লাহ হুমায়ুন) সুপারীসহ বিভিন্ন প্রকারের প্রায় তিন বিঘা জমির এ বাগানে এ শত্রুতামূলক ও অমানবিক ঘটনাটি ঘটে। বাগান মালিক হুমায়ুন কবির বলেন, “এ বাগানটি আমাদের অনেক পুরানো। আমরা দীর্ঘদিন ধরে শহরের বসবাস করি। বাগানটি দেখভাল করেন প্রতিবেশী আমীর শরীফের পরিবারের সদস্যরা। প্রতি বছর তাদের কাছে এ বাগানের সুপারী ও নারিকেল বিক্রি করে দেয়া হয়। এ সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন
কাট আউট মেথডে জঙ্গিরা
কন্ঠ রিপোর্ট : ২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর পুলিশ তদন্তে জানায় এ সকল ঘটনার সঙ্গে জেএমবির নতুন পার্ট ‘নব্য জেএমবি’ জড়িত। এর পর একে একে বেশ কয়েকটি জঙ্গি আস্তানায় বড় ধরনের অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানগুলোর ফলে এখন কৌশল পাল্টেছে জঙ্গি সংগঠনগুলো। জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা এখন ‘কাট আউট মেথড’ বেছে নিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, নব্য জেএমবি এখন নতুন সদস্য সংগ্রহ এবং অর্থ, অস্ত্র-বিষ্ফোরক সংগ্রহের দিকে জোড় দিয়েছে। আর তা করতে গিয়ে বিস্তারিত পড়ুন
নেপালকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ
কন্ঠ ডেস্ক : টানা দ্বিতীয় জয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে উড়িয়ে দেয়া বাংলাদেশ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে, নেপালকে হারিয়েছে ৮৩ রানে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে নাসির হোসেনের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান করেছিল বাংলাদেশ। পরে রাহাতুল ফেরদৌস ও মোহাম্মদ সাইফুদ্দিনের দারুণ বোলিংয়ে নেপালকে ১৭৪ রানেই গুটিয়ে দেয় মুমিনুল হকের দল। ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সাথে সেমিফাইনালে উঠেছে পাকিস্তানও। প্রথম ম্যাচে নেপালকে হারানো পাকিস্তান আজ দ্বিতীয় ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়েছে ২৪৮ রানে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন
শাকিব খানের ৩৮ বসন্ত পার
কন্ঠ ডেস্ক : প্রকৃত নাম তার মাসুদ রানা। কিন্তু চলচ্চিত্রে পা রেখেই বদলে যায় নাম। হলেন শাকিব খান। যে নামের সাথে এখন জড়িয়ে রয়েছে অগণিত ভক্তদের ভালোবাসা ও প্রত্যাশা। শাকিব খান মানেই এখন নতুন কিছু। সিনেমা হলে দর্শক মাতানো ছবি। যদিও ক্যারিয়ারের মাঝের সময়টা খুব একটা ভালো করতে পারেননি তিনি। পরে আবার ট্র্যাকে ফিরেছেন। তার ওপর ভক্তদের যে প্রত্যাশা জন্মেছিল তার পুরোটাই পূরণ করেছেন এবং করছেন। প্রতিটি ছবিতেই ভিন্ন লুকে হাজির হচ্ছেন। উপস্থিত হচ্ছেন ফ্যাশনেবল নায়ক হিসেবে। ভক্তদের কাছে নিজের কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ঢালিউড কিং খান উপাধিও। বর্তমানে এবিস্তারিত পড়ুন
ধূমপানে বছরে মৃত্যু ৮০ লাখ মানুষের
কন্ঠ ডেস্ক : ধূমপানে এক বছরে বিশ্ব অর্থনীতির খরচ এক ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। আবার এই ধূমপানের কারনেই ২০৩০ সাল নাগাদ বিশ্বে প্রতি বছর ৮০ লাখ লোক মৃত্যুবরণ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনিস্টিটিউট আজ মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের পেছনে প্রতি বছর মোট যে পরিমাণ ব্যয় হয় তা তামাক করের আয়কে বহুগুণ ছাড়িয়ে গেছে। ডব্লিউএইচও এর হিসেবে ২০১৩-২০১৪ সালে বিশ্বে তামাকজনিত কর থেকে প্রায় ২৬৯ বিলিয়ন ডলার আয় হয়েছিল। এতে বলা হয়, ২০৩০ সাল নাগাদ তামাকজনিত কারণেবিস্তারিত পড়ুন
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা
কন্ঠ রিপোর্ট : জীবনযাত্রার ব্যয়ে বিশ্বে মধ্যম মানের শহর ঢাকা। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশের ঘনবসতিপূর্ণ এ রাজধানী। সম্প্রতি কস্ট অব লিভিং বা জীবনযাত্রার ব্যয় জরিপ ২০১৭ প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এতে বিশ্বের ১৩৩টি শহরের মধ্যে ৬২তম স্থানে উঠে এসেছে ঢাকা। তালিকায় দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে এগিয়ে থেকে সবচেয়ে ব্যয়বহুল হিসেবে খেতাব পেয়েছে ঢাকা। এর বিপরীতে ভারতের শহরগুলো সবচেয়ে সস্তা হিসেবে তালিকায় উঠে এসেছে। জরিপে উঠে আসা দক্ষিণ এশিয়ার আটটি শহরের মধ্যে ১০৮তম স্থানে রয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এটি দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় ব্যয়বহুল শহর। ১১৬তম স্থানেবিস্তারিত পড়ুন
প্রেমে পড়লে মাথা কাজ করে না
কন্ঠ ডেস্ক : কখনও কারোর প্রেমে পাগল হয়েছেন ? জীবনে একবার না একবার এমন কেউ নিশ্চয় এসেছে, যার জন্য আপনি নাওয়া-খাওয়া ভুলেছেন, হারিয়েছেন নিজেকে। উল্টে গেছে আপনার পৃথিবী। কখনও কি ভেবেছেন কী এর কারণ ? কেন এমন হয় ? এর কারণ, মস্তিস্কে প্রেমের প্রভাব। হ্যাঁ, এ কথা সত্যি যে মানুষ প্রেমে পড়লে মস্তিস্কে কিছু পরিবর্তন আসে। এবং পরিবর্তন আসে বলেই উল্টে যায় চেনা পৃথিবী। চূড়ান্ত যুক্তিবাদী ব্যক্তিও অসঙ্গত আচরণ করতে পারেন। গম্ভীর ব্যক্তির ঠোঁটেও ফুটে উঠে হাসি। পৃথিবীর সব বড় বড় স্নায়ু চিকিৎসকরা এই নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করে চলেছেন।বিস্তারিত পড়ুন
