ইন্দুরকানীতে দুর্নীতি প্রতিরোধে হাজারো শিক্ষার্থীদের শপথ
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে দুর্নীতি প্রতিরোধের শপথ করলেন হাজারো শিক্ষার্থী। আজ মঙ্গলবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের শিক্ষার্থীদের শপথ পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেরা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোঃ হাসনাইন, উপজেলা জেপির আহ্বায়ক মোঃ আসাদুল কবির তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসরা মীর একেএম আবুল খায়ের, সাংবাদিক এম. আহসানুল ছগির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন গাজী প্রমুখ।
শপথ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
